আইপিএলে বিরাট কোহলির সঙ্গে তাঁর ঝামেলা প্রসঙ্গে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর

Virat Kohli and Gautam Gambhir
Virat Kohli and Gautam Gambhir. (Image Source: Twitter)

আইপিএল শেষ হয়েছে কয়েকদিন আগেই। মাঠে যেমন ব্যাট বলের হাড্ডহাড্ডি লড়াই দেখা গিয়েছে। তেমনই মাঠে আরও বেশ কয়েকটি লড়াই দেখা গিয়েছে। যদিও আইপিএলের মঞ্চে এবার বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের লড়াই ঘিরে ভারতীয় ক্রিকেট মহল সবচেয়ে বেশী উত্তাল হয়েছিল। সেই সময় অবশ্য বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে কেউই সেই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

এতদিন চুপ থাকলেও শেষপর্যন্ত সেই প্রসঙ্গে মুখ খুলতে বাধ্য হয়েছেন গৌতম গম্ভীর। তবে তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছিল তা নিয়েকিছু বলতে চাননি গৌতম গম্ভীর। বরং মাঠের ঘটনা মাঠের মধ্যেই রাখতে চান তিনি। গৌতম গম্ভীরের মতে মাঠের ভিতর ক্রিকেটারদের মধ্যে এমন নানান বিষয়েই নানান সমস্যা হতে দেখা গিয়েছে। বিরাট কোহলি এবং তাঁর সমস্যাও যে মাঠের ভিতরের ঘটনা তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গেই মাঠের বাইরে আলোচনা করতে একেবারেই নারাজ লখনউ সুপার জায়ান্টসের কোচ।

লখনউ সুপার জয়ান্টস বনাম আরসিবি ম্যাচের মাঝেই ঘটেছিল সেই ঘটনা

এবারের আইপিএলে লখনু সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের সময়ই দেখা গিয়েছিল সেই ঘটনা। মাঠের মধ্যেই প্রথমে বাকযুদ্ধে জড়িয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে সেই বিতর্ক আরও বড় রূপ ধারণ করেছিল। সেখানেই  গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলিও। আর সেই ঘটনা নিয়ে কম আলোচনা হয়নি। দুই ক্রিকেটারকে শাস্তিও দেওয়া হয়েছিল। ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছিল গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির।

সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, “এর আগেও মাঠে আমার সঙ্গে বহু ক্রিকেটারদের ঝামেলা হয়েছে। তবে আমি মাঠের জামেলা মাঠের ভেতরেই রাখতে চাই। দুজনের মধ্যে মাঠে ভিতর কথা কাটাকাটি হয়েছে। সেই ঘটনা মাঠের ভিতরেই থাকুক। টিআরপির জন্য অনেকে অনেক কিছুই বলছেন। অনেকে মার সাক্ষাতকারও নিতে চেয়েছেন। কিন্তু দুই ব্যক্তির মধ্যে হওয়া কোনওকিছুর ব্যখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যেখানে বিষয়টা মাঠের বাইরে নয়, মাঠের ভিতরেই ঘটেছে”।

এবারের আইপিএলের বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে হওয়া সেই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় সমর্থকদের কাছ থেকে কটাক্ষের স্বীকার হতে হয়েছে গৌতম গম্ভীরকে। কলকাতা থেকে হায়দরাবাদ, বিভিন্ন জায়গাতেই গৌতম গম্ভীরের সামনে কোহলি কোহলি ধ্বনি শোনা গিয়েছে। সেি প্রসঙ্গেই অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর।

close whatsapp