জেতার জন্য বড় পার্টনারশিপ করতে হবে ভারতকে, পঞ্চম দিনেই জানা যাবে ম্যাচের ফলাফল
আপডেট করা - Jun 10, 2023 10:53 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ফাইনালের চতুর্থ দিনের খেলা শেষ হল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ১২৩ রান। চতুর্থ দিন ব্যাট করতে নেমে শুরুতেই নিজের উইকেট হারান সেট ব্যাটার মার্নাস ল্যাবুশেন। তিনি ৪টি চার সহ ১২৬ বলে ৪১ রান করেন। ক্যামরন গ্রিন ৯৫ বলে ২৫ রান করতে সক্ষম হন। এরপর অ্যালেক্স কেরি এবং মিচেল স্টার্ক মিলে ৯৩ রানের একটি দারুন পার্টনারশিপ করে পরিস্থিতি সামাল দেন। স্টার্ক ৭টি চার সহ ৫৭ বলে ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কেরি এই ইনিংসটিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ১০৫ বলে ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া ৮৪.৩ ওভারে ৮ উইকেটে ২৭০ রানে পৌঁছানোর পর ইনিংসটি ডিক্লেয়ার করে দেয়। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য রাখে।
এই ইনিংসে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। তিনি ২৩ ওভারে ৫৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। মহম্মদ শামি এবং উমেশ যাদব যথাক্রমে ১৬.৩ ওভারে ৩৯ রান এবং ১৭ ওভারে ৫৪ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। মহম্মদ সিরাজ ১টি উইকেট নিতে সক্ষম হন।
জেতার জন্য ভারতের প্রয়োজন আর ২৮০ রান
রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে প্ৰথম উইকেটে ৪১ রানের পার্টনারশিপ করেন। এরপর গিল ২টি চার সহ ১৯ বলে ১৮ রান করে আউট হন। যদিও তার আউট নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। এরপর অধিনায়ক রোহিত শর্মা ৭টি চার এবং ১টি ছয় সহ ৬০ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। চেতেশ্বর পূজারা এই ইনিংসেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। তিনি ৪৭ বলে ২৭ রান করে আউট হন। তার এই ইনিংসে ছিল ৫টি চার।
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। কোহলি এবং রাহানের রানসংখ্যা হল যথাক্রমে ৬০ বলে ৪৪* রান এবং ৫৯ বলে ২০ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর হল ৪০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে এই ইনিংসে এখনও পর্যন্ত প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং নাথান লিয়ন উইকেট নিতে সক্ষম হয়েছেন। পঞ্চম দিনে গিয়ে ম্যাচের ফলাফল শেষমেশ কি হয় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
50-run partnership comes up between @imVkohli and @ajinkyarahane88.
Live – https://t.co/0nYl21oYkY… #WTC23 pic.twitter.com/ZWzhAsIeGj
— BCCI (@BCCI) June 10, 2023
All to play for on the final day! Who wins the #WTC23 from here?
— cricket.com.au (@cricketcomau) June 10, 2023
India batters played really well and they showed fight.
Virat Kohli on 44* and Ajinkya Rahane on 20* runs – They are India's hope in this WTC Final. pic.twitter.com/38ZYCgSsr6
— Tanuj Singh (@ImTanujSingh) June 10, 2023
Great courage shown by Indian batters in this innings.
All hopes on Virat Kohli and Ajinkya Rahane on Day 5. pic.twitter.com/ks4ZJYTuwd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2023
Virat Kohli completed 5000 runs against Australia in International cricket.
The Man, The Myth, The Legend. pic.twitter.com/oluKDscFaP
— Johns. (@CricCrazyJohns) June 10, 2023
Stumps, Day 4🏏
Team India 🇮🇳 now needs 280 runs to win the Ultimate #WTCFinal2023 with Kohli and Rahane on strike and 7️⃣ wickets in hand❗
And I think that it's going to be quite manageable for 🇮🇳 if Kohli remains not out, what do you say?🤔#AUSvsIND #ViratKohli pic.twitter.com/geWTfURvIK
— Laiba Abbasi 🏏 (@abbasiilaiba) June 10, 2023
The Game is well and Alive#AUSvsIND #WTC2023Final pic.twitter.com/yPMxOzqotf
— Shawn_Domingo (@hangoverkills) June 10, 2023
Excellent batting from kohli and rahane,expecting good comeback again tomorrow 🤟🏼….
All eyes on Kohli and Rahane for tomorrow…👀
Exiting Sunday Loading!!!#WTCFinal2023 #IndVsAUS#Kohli #Rahane— Parthik Chaudhary (@Parthik1111) June 10, 2023
🇮🇳 𝗞𝗲𝗲𝗽 𝗰𝗮𝗹𝗺 𝗮𝗻𝗱 𝗯𝗲𝗹𝗶𝗲𝘃𝗲 𝗶𝗻 𝗧𝗲𝗮𝗺 𝗜𝗻𝗱𝗶𝗮! We go again tomorrow with everything to play for! 💪
Virat Kohli and Ajinkya Rahane wrapped up a brilliant session for us on Day 4! 👏
📷 BCCI • #WTCFinal #WTC23 #INDvAUS #AUSvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/IveAt4Czba
— The Bharat Army (@thebharatarmy) June 10, 2023
Kohli and Rahane survived the day
Tomorrow we will come again with new hope. pic.twitter.com/tuORsubAqk— R A T N I S H (@LoyalSachinFan) June 10, 2023