ওভালে ফাইনালের মঞ্চে কেরিয়ারের ৩১তম সেঞ্চুরীর মালিক স্টিভ স্মিথ
আপডেট করা - Jun 8, 2023 4:47 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সুরু হওয়ার আগেই স্টিভ স্মিথকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে তাঁকে সম্বোধন করেছিলেন বিরাট কোহলি। সেি কখথাটা যে একেবারেই ভুল নয়, তা ভারতের বিরুদ্ধে নেমেই ফের একবার বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিখ। বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপ ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়াকে খারাপ পরিস্থিতি থেকে যেমন টেনে তুল্েছেন তেমনই কেরিয়ারের ৩১ তম সেঞ্চুরীও তুলে নিলেন তিনি। আর তাতেই ভারতের বিরুদ্ধে বড় রানের পথে অস্ট্রেলিয়া।
এই বছরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিল টিম ইন্ডিয়া। যদিও সেখানে শেষপর্যন্ত ভারতীয় দলের পক্ষেই সপল্য এসেছিল। স্টিভ স্মিথ সেই দলে থাকলেও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। অপেক্ষায় ছিলেন একটা সুযোগের। িইংল্যান্ডের ওভালে বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই সেটা করে দেখালেন তিনি। কেরিয়ারের ৩১ তম টেস্ট সেঞ্চুরী করে ফেললেন স্টিভ স্মিথষ। সেইসঙ্গেই বিরাট কোহলিদের থেকে খানিকটা হলেও ব্যবধানও বাড়িয়ে ফেললেন এই তারকা ক্রিকেটার।
ভারতের বিরুদ্ধে একাধিক রেকর্ডও গড়লেন স্টিভ স্মিথ
টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপের মধ্যে রাখা। মহম্মদ সিরাজ, মহম্মদ সামি এবং শার্দূল ঠাকুরদের হাত ধরে শুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দল। কিন্তু সেই জায়গা থেকেই ট্রেভিস হেডের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া শুরু করেছিলেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে শুরু থেকেই যথেষ্ট সাবধানী ছিলেন তিনি। তড়াহুরো নয়, ধীরে চলো নীতি নিয়েই এগোতে শুরু করেছিলেন েই তারকা ক্রিকেটার।
https://twitter.com/KohliDrive75/status/1666761095196057600
প্রথম দিন ট্রেভিস হেডের সঙ্গে তাঁর ২৫১ রকানের পার্টনারশিপটাই অস্ট্রেলিয়ার বড় রানের ভিতটা মজবুত করে দিয়েছিল। দ্বিতীয় দিন সেই জায়গা থেকে শুরু করে লড়াইটা বেশ ভালভাবেই করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই কেরিয়ারের ৩১ তম সেঞ্চুরীও তুলে নিয়েছিলেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২১ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। তিনি যখন এদিন মাঠ ছাড়েন সেই সময় অস্ট্রেলিয়ার ৪০০ রানে পৌঁছনোটা ছিল সময়ের অপেক্ষা।
ভারতের বিরুদ্ধে ২৬৮ বলে ১২১ রানের ইনিংস খেলেছিলেন স্টিভ স্মিথ। তাঁর গোটা ইনিংস জুড়ে একটিও ওভার বাউন্ডারি নেই ঠিকই। কিন্তু ১৯টি বাউন্ডারি মেরেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর স্ট্রাইকরেট রয়েছে এই ইনিংসে ৪৫.১৫।