বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় শার্দুল ঠাকুরকে খেলানো নিয়ে টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানালেন ক্রিকেট ভক্তরা

Shardul Thakur
Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে ভারতীয় দলে খেলার সুযোগ পেলেন না অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব প্ৰথম একাদশে খেলার সুযোগ পাবেন তা সকলে আগে থেকেই জানত। কিন্তু অশ্বিনের মতো একজন প্রতিবাবান স্পিনারকে বসিয়ে ভারত যে শার্দুল ঠাকুরকে বেছে নেবে তা অনেকেই ভাবতে পারেননি। পেস আক্রমণ এতে আরও শক্তিশালী হলেও একজন দক্ষ স্পিনারকে ডব্লুটিসির ফাইনালে মিস করতে পারে ভারতীয় দল এবং ভারতের সমর্থকরা।

অবশ্য ভারতীয় দলের জন্যও এই সিদ্ধান্তটি নেওয়া খুব একটা সহজ ছিল না। কারণ ইংল্যান্ডের পিচে দুইজন স্পিনার নিয়ে নামাটা লাভজনক হবে কিনা সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছিল। তবে শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটিকে কোনোভাবেই ভুল বলা যাবে না কারণ বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখতে পারেন।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতা অবশ্যই একটি ইতিবাচক দিক। টস হারার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানান যে তিনিও টসে জিতলে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। তবে তিনি মনে করছেন যে টস এই ম্যাচে খুব একটা বেশি পার্থক্য তৈরি করে দিতে পারবে না।

লাঞ্চ বিরতির আগে ৭৩ রান করল অস্ট্রেলিয়া

প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই নিজের উইকেট হারান অস্ট্রেলিয়ার ফর্মে থাকা ওপেনার উসমান খাওয়াজা। তিনি ১০ বল খেলে কোনো রান না করেও প্যাভিলিয়নে ফিরে যান। মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ের সামনে তাকে হার মানতে হয়।

তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে বেশ ভালো ছন্দের সাথেই খেলছিলেন। তিনি ৮টি চার সহ ৬০ বলে ৪৩ রান করেন। শেষমেশ শার্দুল ঠাকুরের বলে শ্রীকর ভরতের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ওয়ার্নার এবং ল্যাবুশেন মিলে ৬৯ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। তবে এখন সবে খেলা শুরু হয়েছে। এই ম্যাচে কে এগিয়ে আছে এখনই সেটা বলা সম্ভব নয়। লাঞ্চ বিরতির আগে অস্ট্রেলিয়া ২৩ ওভারে ২ উইকেটে ৭৩ রান করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন মার্নাস ল্যাবুশেন এবং স্টিভ স্মিথ।

ডব্লুটিসির ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের দলে সুযোগ না পাওয়া নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp