চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ফাইনালের অপেক্ষাটা বাড়ল গুজরাত টাইটান্সের

Rashid Khan & Vijay Shankar
Rashid Khan & Vijay Shankar. ( Image Source: IPL/BCCI )

চিপকে জিততে পারলেই দ্বিতীয়বার আইপিএলের ফাইনালের টিকিট পাকা করে ফেলতে পারত গুজরাত টাইটান্সরা। কিন্তু এমএস ধোনির প্রখর বুদ্ধির কাছে শেষরক্ষা হল না। কম রান করেও গুজরাত টাইটান্সের ফাইনালের যাওয়ার অপেক্ষাটা খানিকটা বাড়িয়ে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে ফাইনালের মঞ্চে নামার রাস্তাটা খানিকটা হলেও কঠিন করে ফেলল গুজরাত টাইটান্স। চেন্নাই সিুপার কিংসের হারলেও, এখনও পর্যন্ত অবশ্য ফাইনালে পৌঁছনোর সম্ভাবনাটা পুরোপুরি শেষ হয়ে যায়নি গুজরাত টাইটান্সের।

মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে যে দল জিতবে তাদের বিরুদ্ধেই এবার নামতে হবে গুজরাত টাইটান্সকে। তবে একটা জিনিসই তাদের স্বস্তি দেবে। সেই ম্যাচ ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত  টাইটান্স। এবারের আইপিএলে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসের থেকে এগিয়ে থেকেই নেমেছিল। কিন্তু শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছিল চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখেই।

চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানে হেরে গিয়েছে গুজরাত টাইটান্স

এদিন অনেকের মতেই গুজরাত টাইটান্স এগিয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের বোলাররা দুরন্ত বোলিং পারফরম্যান্সও দেখিয়েছিল এদিন।  তাদেরকে কম রানের মধ্যে আটকেও দিতে পেরেছিলেন গুজরাত টাইটান্সের বোলাররা। কিন্তু মহেন্দ্র সিং ধোনির প্রখর বুদ্ধির কাছে হার মানতেই হয়েছিল গুজরাত টাইটান্সকে। ম্যাচ শেষে বেশ কিছু জায়গায় যে এদি্ন গুজরাত টাইটান্সের ভুল হয়েছিল, তা মেনে নিতে দ্বিধা করেননি হার্দিক পান্ডিয়া। ১৭২ রান তাড়া করতে নেমে ১৫৭ রানেই শেষ হয়ে গিয়েছিল গুজরাত টাইটান্স।

গোটা প্রতিযোগিতায় যে শুভমন গিল এবার গুজরাত টাইটান্সের সবচেয়ে বড় শক্তি ছিল তিনিও এদিন ব্যর্থ হয়েছিলেন। ৪২ রানে শুভমন গিল সাজঘরে ফেরার পরই যে গুজরাত টাইটান্সের হারের রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন জিততে পারলেই সরাসরি আইপিএলের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারত গুজরাত টাইটান্স। কিন্তু শেষপর্যন্ত তা হল না। বরং হার্দিক পান্ডিয়াদের অপেক্ষাটা খানিকটা বেড়েই  গেল।

বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই চিপক স্টেডিয়ামেই নামতে চলেছে মুম্বই ইন্ডি্য়ান্স। গুজরাত টাইটামন্সকে যে সেই ম্যাচের দিকেই এখন নজর রাখতে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে যারা জিতবে তাদের বিরুদ্ধে খেলেই ফাইনালের রাস্তা পাকা করতে হবে গুজরাত টাইটান্সকে।

close whatsapp