চিপকে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স লড়াই দেখার জন্য মুখিয়ে হরভজন সিং

Harbhajan Singh
Harbhajan Singh. (Photo Source: Twitter)

মঙ্গলবার াইপিেলের প্রছম প্লেঅফের ম্যাচ। প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। ধারেভাবে এই ম্যাচে নামার আগে  চেন্নাই সুপার কিংসের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। কিন্তু প্লেঅফের মঞ্চে চেন্নাই সুপার কিংস যে সম্পূর্ণ অন্য ধরমের একটি দল হয়ে যায়, তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের লড়ই দেখার জন্য এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন প্রাক্তন এই ভারতীয় তারকা ক্রিকেটার।

২০২১ সালে সেষবার আইপিএল ্চযাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস।  গুজরাত টাইটান্সকে হারাতে পারলেই ফের একবার আইপিঅএলের ফাইনালে পৌঁছে যেতে পারবে তারা। ঘরের মাঠের সুযোগটা যে চেন্নাই সুপার কিংস কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবারের আইপিএলে ঘরের মাঠে সেভাবে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি চেন্নাই সুপার কিংস। যদিও প্লে্ফের মঞ্চে চেন্নাই সুপার কিংসের মতো দলকে একেবারেই সহজভাবে  নেওয়া উচিত্ নয় বলেই মনে করছেন হরভজন সিং।

এখনও পর্যন্ত চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস

গতবারের পর এবারের আইপিএলেও দুরন্ত ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স। শেষবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও দুরন্ত ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স শিবির। ব্যাটিং তেকে বোলিং সব জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন তারা।  চিপকের এই ম্যাচ নিয়ে যে উত্তেজনার পারদ ক্রমশই চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচ দেখার জন্যই এখন মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিরেটার হরভজন সিং।

এইঅ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “চেন্নাই সুপার কিংস বনম গুজরাত টাইটান্স ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমশই বাড়তে শুরু করেছে। কারণ এই দুটো দলই কেমনভাবে বড় ম্যাচ জিততে হয় তা ভালভাবে জানে। চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে খেলছে। এটা তাদের কাছে একটা বড় সুযোগ। নিজেদের ঘরের মাঠের সুযোগ সুবিধা সম্বন্ধে তারা ভালভাবেই অবগত রয়েছে। যদিও এই বছর তাদের ঘরের মাঠের পারফর্ম্যান্স খুব একচা ফলপ্রসু হয়নি। এটা েকটা ইন্টারেস্টিং ঘটনা। যদিও প্লেঅফের মঞ্চে  চেন্নাই সুপার কিংস সবসময়ই অন্যরকম হয়ে যায়। এই ম্যাচ দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি”।

এই ম্যাচ জিততে পারলেই  সরাসরি ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনে। কিন্তু শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। ধোনির মগজাস্ত্র নাকি গুজরাচ টাইটান্সের বিধ্বংসী পারফরম্যান্স শেষ কথা বলবে, সেটাই দেখার অপেক্ষা রয়েছে সকলে।

close whatsapp