আইপিএল ২০২৩, ম্যাচ ৭০: আরসিবি বনাম জিটি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

আরসিবির টপ অর্ডার দুর্দান্ত ফর্মে আছে

Faf du Plessis and Virat Kohli
Faf du Plessis and Virat Kohli. (Image Source: IPL/BCCI)

আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের ব্যাপক জয়ের পরে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এখনও প্লে-অফে জায়গা পাওয়ার দাবীদার। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিতি) তাদের প্লে-অফের স্থান নিশ্চিত করার পাশাপাশি কোয়ালিফায়ার ১-এ জায়গা পাকা করেছে।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আরসিবি ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে এবং তাদের নেট রান রেট ০.১৮০। আরসিবিকে শুধু এই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে, অন্য দলগুলির ফলাফলের দিকেও। তবে তারা লিগ পর্বের শেষ ম্যাচে খেলার কারণে ম্যাচের আগেই জেনে যাবে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় সমীকরণ।

দুই দল এই মরসুমে প্রথমবারের জন্য মুখোমুখি হচ্ছে। রবিবার, ২১শে মে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, আরসিবি চাউবে ম্যাচ জিতে প্লে অফে তাদের জায়গা নিশ্চিত করতে।

পিচ কন্ডিশন

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট বাউন্ডারি ব্যাটারদের জন্য ব্যাপক সহায়তা প্রদান করে। ২০০ রানের বেশী না করলেও দ্বিতীয় ইনিংসে বোলিং করা দল চাপে পড়বে।

উভয় দলের কম্বিনেশন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আরসিবি তাদের একাদশে বড় কোনো বদলের পরিকল্পনা করবে না। তবে সুয়াশ প্রভুদেসাই একাদশে ফিরে আসতে পারেন শাহবাজ আহমেদের জায়গায়।

সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, মাইকেল ব্রেসওয়েল, সুয়াশ প্রভুদেসাই, কর্ণ শর্মা, ওয়েন পার্নেল, হার্শাল প্যাটেল, মহাম্মদ সিরাজ।

গুজরাত টাইটান্স

টাইটান্স প্লে-অফে স্থান নিশ্চিত করে ফেলায় তাদের কম্বিনেশন নিয়ে বিশেষ উদ্বিগ্ন হবে না এবং স্থিত একাদশকেই অপরিবর্তিত রাখতে চায়বে।

সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ, মোহিত শর্মা।

হেড-টু-হেড

ম্যাচ – ২ | গুজরাত টাইটান্স – ১ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp