রোহিত শর্মার উদ্দেশ্যে একটি বিশেষ পরামর্শ দিলেন সাইমন ডৌল

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়ক রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ২৫৭ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৬৫। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ১৯.৭৭ এবং ১৩১.১২। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডৌল রোহিতকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন।

সাইমন ডৌল ক্রিকবাজে বলেন, “আমি তার (বিরাট কোহলি) আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার একজন বড় সমর্থক ছিলাম, যেমন আমি রোহিতের সাথে আছি, এখন সে ভারতের অধিনায়ক। আমি শুধু মনে করি এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে তাকে মুক্ত থাকতে হবে এবং শুধু খেলতে হবে।”

সাইমন ডৌল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও তিনি আরসিবির বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিসের প্রশংসা করেছেন।

সাইমন ডৌল বলেন, “যখন আমি বিরাট এবং অধিনায়কত্বের কথা বলতাম, তখন তার উপর অনেক চাপ ছিল। ভারতের হয়ে অধিনায়কত্ব, তিনটি ফরম্যাট, আরসিবির হয়ে অধিনায়কত্ব, তারপর তিনি সেটা ছেড়ে দেন। আরসিবিকে একজন ভালো খেলোয়াড়কে অধিনায়ক করতে হতো। বিশ্ব ক্রিকেটে মাত্র দু-তিনজন খেলোয়াড় আছেন যারা বেঙ্গালুরুতে গিয়ে অধিনায়ক হতে পারতেন।”

তিনি আরও বলেন, “তারা ভালো অর্থের বিনিময়ে ফাফকে কিনেছে। ফাফ খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে খুবই ভালো। তার সাথে বিরাটের সম্পর্কও খুব ভালো। তারা একসাথে অনেক রান করছেন।”

নিজেদের পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স

২১শে মে, রবিবার, নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এসআরএইচ আর কোনোভাবেই প্লেঅফসে যেতে পারবে না। কিন্তু প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এমআইয়ের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের আগের ম্যাচটিতে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) কাছে ৫ রানে পরাজিত হয়েছিল। এলএসজির বিরুদ্ধে অবশ্যই এই ম্যাচের ভুলগুলি শুধরে নিয়ে মাঠে নামতে চাইবে এমআই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.১২৮। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। এসআরএইচের বিরুদ্ধে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp