ইডেনের পিচ প্রসঙ্গে নীতিশ রানার মন্তব্যের পাল্টা দিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়

Nitish Rana
Nitish Rana. (Image Source: IPL/BCCI)

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরদ্ধে জিতে এবারের আইপিএলের প্লেঅফে পৌঁছনোর আশা এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার তাারা ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে। তার গেই কেকেআর বনাম বঙ্গ ক্রিকেটের একটা ঠান্ডা লড়াঈ সুর হয়ে গিয়েছে।  অভিযোগ পাল্টা অবিযোগ ঘিরে হঠাত্ই যেন পরিস্তিতি বেস উত্তপ্ত হয়ে উঠেছে। পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নাইট রাইডার্স অধিমায়ক নীতিশ রানা। এবার তারই পাল্টা উত্তর দিলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল কলকতাতা নাইট রাইডার্স। সেই জয়ই তকাদের আইপিএলের প্লে্ফেরক আসা বাঁচিয়ে রেখেছে এখনও পর্যন্ত। কিন্তু সমস্যার সূত্রপাতটা হয়েছে সেই ম্যাচ শেষ হওয়ার পর তেকেই। আগামী ২০ মে লখনউ সুপর জায়ান্টসেের বিরুদ্দে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্য়াচে নাামার আগেই পিচ নিয়ে নীতিশ রানার মন্তব্য ক্রীড়া মহলে নতুন করে েকটা বিতর্কের সৃষ্টি করেছিল।

আগামী ২০ মে লখনউয়ের বিরুদ্ধে ইডেনের পিচে নামছে কলকাতা নাইট রাইডার্স

প্রতিটি দল তাদের ঘরের মাঠে নিজেদের মতো পিচ পেলেও, কলকাতা নাইট রাইার্স নাকি তাদের ঘরের মাঠে একেবারেই তাদের পছম্দ মতো পিচ পাচ্ছে না। সরাসরি না বললেও ইডেনের পিচ প্রসিতুতকারক সুজন মুখোপাধ্যায়ের দিকেই যে তাঁর অভিযোগের তীর ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর মতে  পিচ প্রস্তুত নিয়ে কে কী ভাবল তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ তিনি। সেইসঙ্গে কোনও দলের কথা শুনে যে তিনি পিচ প্রস্তুত করবেন না তাও কার্।যত পরিস্কার করে দিয়েছেন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইনে তিনি জানিয়েছেন, “কে কী বলল তাতে কিছুই  যায় আসে না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি জানিন য়ে পিচ কেমনভাবে প্রস্তুত করতে হয়। একেবারে নিয়ম অনুযায়ী কাজ করেছ। কারও কথা শুনতে বাধ্য নই”।

কলকাতা নাইট রাইডার্স শিবিরে এবারর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী সহ রয়েছেন সূয়শ শর্মারা। যদিও সেভাবে ইডেনের পিচরে স্পিন সহায়ক হয়ে উঠতে দেখা যায়নি। বরং খানিকটা  পেস সহায়ক পিচ হতেই দেখা যাচ্ছে সম্প্রতি। একইসঙ্গে ইডেন গার্ডেন্সের পিচে রয়েছে এবার ব্যাটারদের রানের ঝলকও। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে শেষপ্র।ন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp