আইপিএল ২০২৩, ম্যাচ ৬৫: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
আগের ম্যাচে ১১২ রানে জিতে আত্মবিশ্বাসী আরসিবি
আপডেট করা - May 18, 2023 11:25 am

প্রিভিউ
বুধবার (১৭ই মে) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৬৫তম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর। এসআরএইচ এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে চারটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় শেষতম স্থানে রয়েছে। আরসিবি ১২টি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে এবং পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এসআরএইচ ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বাদ পড়েছে। অন্যদিকে, আরসিবি যদি হায়দ্রাবাদকে হারাতে পারে, তবে প্লে-অফে যোগ্যতা পাওয়ার দৌড়ে থাকবে।
গুজরাত টাইটান্সের বিপক্ষে শুবমান গিলের দুরন্ত সেঞ্চুরির সামনে পরাস্ত হয়েছিল সানরাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে টাইটান্স। ভুবনেশ্বর কুমার পাঁচ উইকেট নিয়ে এসআরএইচের সফলতম বোলার ছিলেন। হাইনরিখ ক্লাসেন ৪৪ বলে ৬৪ রান করে এককভাবে লড়াই করলেও এসআরএইচ ম্যাচটি ৩৪ রানে হেরে গিয়েছিল।
আরসিবি তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এই ম্যাচে নামছে। প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল। আরসিবির হয়ে হাফ সেঞ্চুরি করেন ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে তাঁদের পারফর্ম্যান্স ম্লান হয়ে গিয়েছিল আরসিবি বোলারদের অনবদ্য পারফর্ম্যান্সের কারণে। রয়্যালসকে ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে অল আউট করে দিয়েছিল আরসিবি। ওয়েন পার্নেল তিন ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।
সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, সামার্থ ভ্যাস, এইডেন মার্করাম (অধিনায়ক), আনমোলপ্রীত সিং, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, ফজলহক-ফারুকী, টি নটরাজন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, কর্ণ শর্মা, ওয়েন পার্নেল, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – বারো ইনিংসে ৬৩১ রান করেছেন ১৫৪.২৭ স্ট্রাইক রেটে এবং এখন সর্বোচ্চ রান-স্কোরারের তালিকায় শীর্ষ স্থানে আছেন।
বিরাট কোহলি – তারকা ব্যাটার ১২ ইনিংস খেলে ছটি হাফ-সেঞ্চুরিসহ ৪৩৮ রান করেছেন।
অলরাউন্ডার
গ্লেন ম্যাক্সওয়েল – বারো ম্যাচে ৩৮৪ রান করেছেন ১৮২.৮৫ স্ট্রাইক রেটে এবং বল হাতে ৩ উইকেটও নিয়েছেন।
বোলার
ভুবনেশ্বর কুমার – ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন এবং ৫/৩০-এর পরিসংখ্যানসহ টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যানের অধিকারী।
মহম্মদ সিরাজ – ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ৭.৭৮ ইকোনমি রেটে এবং চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় নবম স্থানে আছেন।
উইকেটকিপার
হাইনরিখ ক্লাসেন – ১৭২.৪৮ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন এবং আড়াইশো রানের বেশী করা ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী তিনি।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
অভিষেক শর্মা, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, এইডেন মার্করাম, গ্লেন ম্যাক্সওয়েল, হাইনরিখ ক্লাসেন (সহ-অধিনায়ক), হার্শাল প্যাটেল, ওয়েন পার্নেল, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ।