নাইট রাইডার্সের দল বাছাই প্রসঙ্গে শ্রেয়সের মুখে সিইও-র উপস্থিতির কথা শুনে বিষ্মিত মদন লাল
আপডেট করা - May 13, 2022 11:00 pm

নাইট রাইডার্সের দল গঠনে প্রতক্ষ্যভাবে অংশগ্রহন করেন তাদের সিইও ভেঙ্কি মাইসোর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচজয়ের পরই শ্রেয়স আইয়ারের মুখ থেকে এই কথা শোনা গিয়েছিল। যা নিয়ে রীতিমত ঝড় উঠে গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। এই ঘটনা জেনে এবার বিষ্মিত প্রাক্তন তারকা ক্রিকেটার মদন লাল। তাঁর মতে যদি সিইও দল গঠন করে দেন তবে দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের কাজটা কী। নাইট রাইডার্স নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে।
এবারের আইপিএলে শুরুটা ভালভাবে করলেও, মাঝপথেই ছন্দপতন হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই খারাপ পারফরম্যান্সের জেরেই আইপিএলে একেবারে খাদের কিনারে চলে এসেছে তারা। প্লে অফে পৌঁছনোর সুযোগ থাকলেও তা খুবই সূক্ষ। পরর দু ম্যাচ তো জিততেই হবে তাদের, সেইসঙ্গে নাইঅট রাইডার্সকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলেদের দিকেও। সেইসঙ্গে এবার নাইট রাইডার্সের দল বাছাই নিয়ে নতুন বিতর্ক।
মরসুমের শুরতে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপর থেকেই শ্রেয়স আইয়ারদের পারফরম্যান্স গ্রাফ নীচের দিকে। সেইসঙ্গে প্রতি ম্যাচেই তাদের দলের বহু পরিবর্তন। নাইট রাইডার্সের ওপেনং থেকে মিডল অর্ডার সব জায়গাতেই কম্বিনেশনের নানান বদল দেখা গিয়েছে। শ্রেয়স আইয়ারদের হারের জন্য অনেকে তো এই দিকেই আঙুল তুলেছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পরই দল বাছাই প্রসঙ্গে মুখ খুলেছিলেন শ্রেয়স আইয়ার
আর শেষ ম্যাচে শ্রেয়স আইয়ারের সেই মন্তব্য। যা জানার পর রীতিমত হতবাক হয়ে গিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার মদন লাল। তাঁর মতে কোনও দলের ক্ষেত্রেই এমন ঘটনা একেবারে অনভিপ্রেত। দলের প্রথম একাদশ বাছার দায়িত্ব একেবারেই কোচ এবং সাপোর্ট স্টাফদের ওপর থাকে।
নিউজ১৮-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী মদন লাল বলেছেন, শ্রেয়স আইয়ার যা বলেছেন তা জানার পর আমি বিষ্মিত হয়েছি। এমন ঘটনা যদি ঘটে থাকে তবে সেখানে কোচ এবং সাপোর্ট স্টাফরা কী করছেন? দল বাছাইয়ের কাজটা সবসময়ইঅ কোচ এবং সাপোর্ট স্টাফদের, কখনোই কোনও দলের সিইও-র নয়। এই কারণেই এই দলটি মাঠে এমন পাররম্যান্স করছে। কিছু একটা সমস্যা চলছে দলের মধ্যে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জয়ের পরই শ্রেয়স আইয়ারের মুখে দল গঠন নিয়ে কথা শোনা গিয়েছিল। সেখানেই নাইট অধিনায়ক জানিয়েছিলেন কোচের পাশাপাশি কখনও কখনও দল বাছাইয়েরক ক্ষেত্রে সিইও যুক্ত থাকেন। প্রত্যেক ক্রিকেটারই তা যথেষ্ট ভালভাবে নেন এবং তাদের পুরোপুরি এফোর্ট মাঠে দেন।
শ্রেয়স আইয়ারের এই একটা মন্তব্যই ভারতীয় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় তোলার জন্য যথেষ্ট। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আরেক প্রাক্তন তারকা মদল লালও।