লখনউ সুপার জাায়ান্টসের বিরুদ্ধে মুম্বইয়ের বোলারদের পারফরম্যান্স নিয়ে হতাশ শেন বন্ড
আপডেট করা - May 17, 2023 8:14 pm

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততে পারলেই আইপিএলের প্লেঅফের রাস্তাটা পাকা করে ফেলতে পারত মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। শুরুটা ভালভাবে করলেও মার্কাস স্টনিস ও ক্রুণাল পান্ডিয়ার পার্টনারশিপটাই বদলে দিয়েছিল সমস্ত হিসাবটা। আর সেই পার্টনারসশিপই য়ে মুম্বই ইন্ডিান্সের হারের রাস্তাটাও প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫ রানে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ফলাফলের পর বোলারদের পারফরম্যান্স নিয়েই খানিকটা হতাস বোলিং কোচ শেন বন্ড।
শুরুর দিকে ভাল পারফর্ম্যান্স দেখাতে না পারলেও, সময়ের সঙ্গে সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স ছন্দে ফিরেছিল। তবে তাদের ব্যাটিং পরফরম্যান্সই এবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান শক্তি ছিল। এদিন অবস্য লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বোলিংয়েও ভাল পারফর্ম্যান্স দেখানো শুরু করেছিল তারা। কিন্তু শেষপর্যন্ত মার্কাস স্টয়নিসের বিরুদ্ধে সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। আর সেই জায়গাটা নিয়েই অসন্তুষ্ট হয়েছেন শেন বন্ড। তাঁর মতে পরিকল্পনা প্রস্তুত হলেও বোলাররা শেষপর্যন্ততা ধরে রাখতে পারেনি।
লখনউয়ের কাছে হেরে প্লেঅফের রাস্তাটা কঠিন করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স
ম্যাচ শুরুর আগে যে পরিকল্পনা প্রস্তুত হয়েছিল। বিশেষ করে মার্কাস স্টয়নিসের মতো ক্রিকেটারের বিরদ্ধে এই পিচে কেমনভাবে খেলা হবে সেই পরিকল্পনা আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। কোন জায়গায় তাদের বোলিং করতে হত তাো নিশ্চিত ছিল। কিন্তু সেখানেই বোলারদের ধারাবাহিকতার অভাব ছিল বলে মনে করছেন শেন বন্ড। হারের জন্য যে এটাও অন্যতম একটা প্রধান কারণ তা মেনে নিতে দ্বিধা নেই মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোট শেন বন্ডের। বোলারদের পারফরম্যান্সই হতাশ করছে তাঁকে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর শেন বন্ড জনিয়েছেন, “আমার কাছে সবচেয়ে হতাশার জায়গা হল, যে পরিকল্পনা আমরা আগে করেছিলাম, ম্যাচে সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এমন ধরণের উইকেটে মার্কাস স্টয়নিসের মতো ক্রিকেটারের বিরুদ্ধে আমরা কী করব সেই ধারণা বহু আগে থেকেই ছিল আমাদের। সেইসঙ্গে কোথায় বোলিং করতে হবে সেই সম্বন্ধেও পরিকল্পনা ছিল। সেখানেই আমরা ধারাবাহিকভাবে বোলিং করতে পারিনি”।
লখনউয়ের উইকেট দ্রুত তুলে নিতে পারলেও শেষপর্যন্ত তাদের টকে রাখতে পারেনি মনুম্বই ইন্ডিয়ান্স বোলাররা। মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ইনিংসই সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। সেইসঙ্গে তাদের ক্রিস জর্ডমনের ওভারটাও যে অন্য়তম টার্নিং পয়েন্ট ছিল এদিন তা বলার অপেক্ষা রাখে না। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের সামনে এখনও প্লেঅফে পৌঁছনোর সুযোগ রয়েছে। তবে রাস্তাটা অনেক কঠিন।