মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস মার্কাস স্টয়নিসের

Marcus Stoinis
Marcus Stoinis. ( Photo Source: BCCI/IPL )

আইপিএলের প্লেঅফে জায়গা পাকা করতে হলে এই ম্যাচ লখনউ সুপার জাায়ান্টসের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মঞ্চ। এবারের াইপিএলে লখমনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ফের একবার দেখা গেল মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ইনিংসের। আর সেই পারফরম্যান্সের সৌজন্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াই করার জায়গায় পৌঁছতে পেরেছে লখনউ সুপার জায়ান্টস। সেখানেই লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন সকলে দেখে নি মার্কাস স্টয়নিসের ঝোড়ো ব্যাটিং।

১৫ ওভারে একসময় লখনউ সুপার জায়ান্টসের রান ছিল মাত্র ১০৮। সেই সময় ক্রিজে ছিলেন ক্রুণাল পান্ডিয়া ও মার্কাস স্টয়নিস ছিলেন ক্রিজে। শুরুর দিকে খানিকটা  ধীর গতিতে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হতে শুরু করকেন মার্কাস স্টয়নিস। ঈআর সেইসময়ই মাঠে শুরু হয় রানের ঝড।  এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে বেশ কয়েকটি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কিন্তু এই ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল  নজর কাড়া। কার্যত একাই মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের শেষ করে দিয়েছিলেন তিনি। এদিনি আবার টি টোয়েন্টি কেরিয়ারে ২০০টি ছয় হাঁকানোর রেকর্ডও গড়েছেন মার্কস স্টয়নিস।

টি টোয়েন্টি ক্রিকেটে ২০০টি ছয়ের মাইলস্টোন মার্কাস স্টয়নিসের

২৯ বলে একসময় ৪৫ রানে দাঁড়িয়েছিলেন মার্কাস স্টয়নিস। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল মার্কাস স্টয়নিসের ঝড়। আরসতাতেই ১৭০ রানের গন্ডী টপকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এদিন তাঁর গোটা ইনিুংস জুড়ে শুধুই রয়েছে চার ও ছয়ের বন্যা। বিশেষ করে ক্রিস জর্ডনের ওভারেই এদিন বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।  ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই খানিকটা স্বস্তি ফিরেছিল লখনউ সুপার জায়ান্টস শিবিরে।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। সেখানে সুরুতে লখনউ সুপার জায়ন্টসের সেরা তিন ক্রিকেটারকে সাজঘরের রাস্তায় ফিরিয়েও দিয়েছিলেন তিনি। ক্রমই চাপ বাড়াতে সুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই জায়গা থেকেই ধীরে ধীরে পরিস্তিতি সামাল দেওয়া শুরু করেন মার্কাস স্টয়নিস ও ক্রুণাল পান্ডিয়া। যদিও পরবর্তীতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ক্রুণাল পান্ডিয়াকে।

সেই জায়গা খথেকে লখনউ সুপার জায়ান্টসের হয়ে একাই পরিস্থিতি সামাল গিয়েছিলেন তিনি। ক্রিক জস্ডনের ওভারে শুধুই ছিল ছয় ও চারের ঝলক।  এদিন ৪৭ বলে ৮৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মার্কাস স্টয়নিস। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৮ি ছয় ও ৪টি চার।

close whatsapp