নাইটদের জয়ের পরই স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা কাটা গেল নীতিশ রানার

Nitish Rana and Rinku Singh
Nitish Rana and Rinku Singh. (Image Source: IPL/BCCI)

চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে  জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই জয় যে খানিকটা হলেও স্বস্তি এনে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে।  শেষপ্র।ন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে সেই ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন নাইট শিবিরের অধিনায়ক নীতিশ রানা। এখনও প্রযন্ত আইপিএলের প্লেঅফের একটা সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু সেই জয়ের পরই শাস্তির সামনে পড়তে হল নাইটরকাইডার্স অধিনায়ক নীতিশ রানাকে। স্লো ওবার রেটের জন্য ২৪ লক্ষ টাকা কাটা গেল নীতিশ রানার।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্দে ঘরের মাঠে হেরেছিল কলকাতা নাইট রাইডর্স। বিরাট ব্যবধানে হেরেছিল তারা সেই ম্যাচ। যদিও চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল কলকাতার নাইট বাহিনী। সেখানেই ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। যদিও সেই ্মযাচ জয়ের পরই শাস্তির মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন নীতিশ রানা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা কাটা গিয়েছে নীতিশ রানার। আর সেটাই হয়ত খৈানিকটা অস্বস্তি বাড়িয়েছে কলতাতা নাইট শিবিরে। আইপিএলের প্লে্পের আশা জিইয়ে রাখতে হলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততেই হয় কলকাতা নাইট রাইডার্সকে। সেই কাজটাি তারা নিখুঁতবাবে করেছিল। নীতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের হাত ধরেই ফের জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ,সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন রিঙ্কু সিং। যদিও নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক নীতিশ রানা।

এদিন সুরু থেকেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভাল ফর্মে ছিলেন নাইট ক্রিকেটাররা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল চেন্নাই সুপার কিংস । সেখানেই নাইট রাইডার্সের বোলাররা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের হাত ধরে চেন্নাই সুপার কিংসকে কম রানের মধ্যেই আটকে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১৪৪ রানেই থেমে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। জয়ের পথে এগিন সহজ লক্ষ্যই পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

যদিও কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি ২১ রানের মধ্যেই ফিরে গিয়েছিল। রান পাননি ভেঙ্কটেশ আইয়ারও। সেই পরিস্থিতি থেকেই শুরু হয় নীতিশ রানা ও রিঙ্কু সিিংয়ের লড়াই। ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন নীতিশ রানা। সেইসঙ্গে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৪ রান। আর তাতেই সাফল্য আসে কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

close whatsapp