টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রোহিত শর্মাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ ডারেন গঙ্গার
আপডেট করা - May 11, 2023 3:54 pm

এবারের আইপিএলের মঞ্চে রোহিত শর্মা যেন সম্পূর্ণ অচেনা একজন মানুষ। যে রোহিত শর্মার ব্যাট তেকে একসময় আইপিএলের মঞ্চে শুধুই চার ও ছয়ের বন্যা দেখা গিয়েছে। সেই রোহিত শর্মার ব্যাটে রানের ঝলকই নেই। চলতি আইপিএলে প্রতি ম্যাচে রোহিত শর্মার ব্যর্থ হয়ে মাঠ ছাড়ার চিত্রটাই বেশী দেখা যাচ্ছে। এমনটা দেখার পরই তাঁকে নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ডারেন গঙ্গা। সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনাল। সেখানেই রোহিত শর্মাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালের জন্য কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন ডারেন গঙ্গা।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে এবারের াইপিএলে র একটিো অর্ধষতরান করতে পারেননি রোহিত শর্মা। শেষ পাঁচ ম্যাচে তো দুই অঙি্কের সংখ্যাও ছুঁতে পারেননি ভারতীয় দল তথা মুম্বি ইন্ডিয়ান্সের অধিনায়ক। আর হিটম্যানের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। কয়েকদিন আগেই রোহিকত শর্মারকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন বারতীয়ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।
চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৯১ রান করতে পেরেছেন রোহিত শর্মা
সেই সুরেই এবার সুর মিলিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডারেন গঙ্গাও। যদিও রোহিত শর্মা সেই রাস্তায় হাঁটবেন কিনা তা তো সময়ই বলবে। মুম্বই িন্ডিয়ন্সের এরেপপর এক ম্যাচে বড় জয়তুলে নিলেও, রোহিত শর্মার ব্যাট দেখে হতাশাই বাড়ছে সকলের। শেষ ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে খোদ রোহিত শর্মাও অত্যনম্ত হতাশ ছিলেন তা তাঁর চোখ মুখেই ছিল স্পষ্ট। সামনেই রেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানে যে রোহিত শর্মার ওপর দায়িত্ব আরও বেশী তাও বলার অপেক্ষা রাখে না। সেই জন্যইই এবার তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন সকলে।
এই প্রসঙ্গেই ডারেন গঙ্গা জানিয়েছেন, আমরা সকলেই শুনেছি কয়েকদিন আগে সুনীল গাভাসকর কী বলেছেন তাঁকে। কয়েকদিন বিশ্রাম নিয়ে সম্পূর্ণ চাপহীন ভাবেই মাঠে নামার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে তা অত্যন্ত জরুরী। আমারও মনে হয় সেটা একটা ভাল অপশন।
শেষ ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে। ২০০ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স বাহিনী। কিন্তু রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। মাত্র সাত রানেই সাজঘরে ফিরেছিলেন মুম্বি ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এখনও পর্যন্ত মাত্র ১১টি ম্যাচ খেলে ১৯১ রান করতে পেরেছেন রোহিত শর্মা। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের জর্সিতে রানের খরা রোহিত শর্মা কাটাতে পারে কিনা সেটাই এখন দেখার।