আইপিএল ২০২৩, ম্যাচ ৫৬: কেকেআর বনাম আরআর, রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ

বাদ দেওয়া হতে পারে শিমরন হেটমায়ারকে

Rajasthan Royals
Rajasthan Royals. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩-এ তাদের একাদশতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৪ উইকেটে হেরেছে রাজস্থা রয়্যালস (আরআর)। সেই হারের পরে এখন আরআরের হারের হ্যাট-ট্রিক হয়েছে এবং দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ১১ই মে, বৃহস্পতিবার, চলমান মরসুমের ৫৬তম ম্যাচে আরআর তাদের আসন্ন ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কেকেআরের বিরুদ্ধে।

দুটি দল এই মরসুমে প্রথমবারের জন্য মুখোমুখি হবে। কেকেআর সম্প্রতি পরপর দুটি ম্যাচে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। নীতীশ রানার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক আরআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের ওপেনিং জুটি চলমান আইপিএলের অন্যতম ধারাবাহিক জুটি। দুই ব্যাটারই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম দশে রয়েছে। আসন্ন ম্যাচেও আরআর অপরিবর্তিত রাখবে তাদের ওপেনিং জুটি। বাটলার আগের ম্যাচে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

আরআরের একাদশে ফিরে আসতে পারেন ট্রেন্ট বোল্ট

আগের ম্যাচে অধিনায়ক স্যামসন আক্রমণাত্মক ইনিংস খেলে শেষ অবধি অপরাজিত ছিলেন। তাঁর ৩৮ বলে ৬৬ রানের ইনিংসে ৪টি চার ও ৫টি ছয় ছিল। স্পিনারের বিরুদ্ধে স্যামসনের আগ্রাসী ব্যাটিং স্পিনার সমৃদ্ধ কেকেআর বোলিং লাইন-আপের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারে। চার নম্বরে আবার দেবদত্ত পাড়িক্কালকে ফিরিয়ে আনা হতে পারে।

শিমরন হেটমায়ার বিগত বেশ কিছু ম্যাচ জুড়ে তাৎপর্যপূর্ণ ইনিংস খেলতে পারছেন না এবং তাঁকে বাদ দিয়ে পাঁচ নম্বরে রাখা হতে পারে জো রুটকে। আগের ম্যাচে রুট একাদশে জায়গা পেলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। ছয় নম্বরে ফিনিশার হিসেবে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে।

সাত নম্বরে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন আকাশ বশিষ্ঠ। তাঁকে খেলানো হলে আরআরের স্পিন বিকল্প বাড়বে এবং ব্যাটিংয়েও গভীরতা আসবে। আট নম্বরে বর্ষীয়ান রবিচন্দ্রন অশ্বিন থাকবেন। ব্যাটিং করা একাদশের অংশ হিসেবে বাকী তিন সদস্য হতে পারেন সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল। আগের ম্যাচে চোটের কারণে বোল্ট না খেলার পরে আসন্ন ম্যাচে তাঁর একাদশে ফিরে আসা প্রত্যাশিত। এ ছাড়া বোলিংয়ের সময়ে একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন ওবেদ ম্যাককয়।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, জো রুট, ধ্রুব জুরেল, আকাশ বশিষ্ঠ, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।

প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, আকাশ বশিষ্ঠ, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়।

close whatsapp