আইপিএল ২০২৩, ম্যাচ ৫৬ঃ কেকেআর বনাম আরআর, স্ট্যাট প্রিভিউ এবং মাইলস্টোনের হাতছানি
আপডেট করা - May 10, 2023 6:02 pm

চলতি আইপিএলে এখনও পর্যন্ত একে অপরের সঙ্গে দেখা হয়নি কলকাতা নাই রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। এই মুহূর্তে দুই দলই আইপিএলের পয়েন্ট টেবিলে এক জায়গায় রয়েছে। দুই দলেরই পয়েন্ট ১০। দুজনের সামেনই প্লেঅফের রাস্তা প্রশস্ত করার সুযোগ রয়েছে। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে য়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলছে নাইট রািডার্সের শেষ মুহূর্তের প্রস্তুতিও।
শেষ দুই ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স অসাধারণ পারফর্ম্যান্স প্রদর্শন করেছে। বিশেষ করে শেষ ম্যাচেই কেকেআরের জার্সিতে ফর্মে ফিরেছেন আন্দ্রে রাসেল। ইডেনের বাইশেগজে দেখা গিয়েছিল তাঁর হাত থেকে ফের একটাবড় রানের ঝলক। শুধুমাত্র তাই নয়,ধারাবাহিকভাবে কলকাতা নাইট রইডার্সের হয়ে সাফল্য পেয়েছেন রিঙ্কু সিংও। রাজস্থান রয়্যালসের বিরুদেধে নামার আগে সেটাি য়ে কলকাতা নািট রাইডার্স শিবিরের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিচ্ছে্ তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের প্রস্তুতিও করছে কলকাতা নাইট রাইডার্স শিবির।
অন্যদিকে শেষম্যাচে বড় রান করেও শেষরক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস। বিরাট রকান করেও শেষপ্রযন্ত সানরাইজার্স হায়দরাাবাদের কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রয়েছে রাজস্থান রয়্যালস। ফর্মে রয়েছেন জস বাটলার, সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালদের মতো তারকা ব্যাটাররা। যদিও রাজস্থান রয়্যালসের বোলিংটা খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে তাদের। তবে যুজবেন্দ্র চাহাল ফর্মে রয়েছেন। ইডেনের পিচ তাঁকে বাড়তি সাহায্য করতেই পারে।
কেকেআর বনাম রাজস্থান রয়্যালস হেড টু হেড
ম্যাচ ২৭। কেকেআর – ১৪। রাজস্থান রয়্যালস – ১২। অমীমাংসিত – ১।
ম্যাচে যেসকল মাইলস্টোনের হাতছানি রয়েছে
রিঙ্কু সিং – এই ম্যাচে ৬টি বাউন্ডারি মারতে পারলেই আইপিএলের মঞ্চে ৫০টি চার মারার নতুন রেকর্ড গড়বেন রিঙ্কু সিং।
যুজবেন্দ্র চাহাল – গত ম্যাচেই ১৮৩টি উইকেট নিয়ে আইপিএলের ম়্চে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন যুজবেন্দ্র চাহাল। এই ম্যাচে ১ টি উইকেট নেেিতে পারলেই আি্পিএলের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তিনি।
সঞ্জু স্যামসন – রাজস্থান রয়্যালের অধিনায়ক হিসাবে দুরন্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। এই ম্যাচে নামার সঙ্গেই আইপিএলের মঞ্চে ১৫০ ম্যাচ খেলার নয়া নজির গড়বেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
আন্দ্রে রাসেল – এই মুহূর্তে আইপিএলর মঞ্চে ৯৬টু উইকেট রয়েছে আন্দ্রে রাসেলের। এই ম্যাচে ৪টি উইকেট তুলতে পারলেই আইপিএলে ১০০টি উইকেট নেওয়ার নতুন মাইলস্টোন গড়বেন তিনি।