আইপিএলে নামার আগে বিরাট বার্তা হার্দিক পান্ডিয়ার, মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি
আপডেট করা - Mar 19, 2022 9:09 pm

আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতেই ফের মাঠে ফিরছেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর ফের বাইশগজে দেখা যাবে তাঁকে। সকলেই যখন এই পরস্থিতিকে হার্দিক পান্ডিয়ার কামব্যাক বলে মনে করছেন, হার্দিক কিন্তু তা একেবারেই ভাবতে নারাজ। কোনও মতেই আপিএলের এই মঞ্চকে নিজের কামব্যাক মঞ্চ বলতে নারাজ এই তারকা অল রাউন্ডার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব এবার হার্দিক পান্ডিয়ার কাঁধে।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর হার্দিক পন্ডিয়াকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। নিজে থেকেই বিরতি চেয়ে নিয়েছিলেন কয়েক দিনের জন্য। চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন তিনি। ভারতের হয়ে নিউ জিল্যান্ড, দজক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা কোনও সিরজেই নামতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। একেবারে আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন তিনি।
আইপিএলের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্স লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে। সেই ম্যাচে নামার আগে থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। একইসঙ্গে অনেকে আইপিএলের মঞ্চকে হার্দিক পান্ডিয়ার কামব্যাকের মঞ্চও বলতে শুরু করে দিয়েছেন। কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু কোনওভাবেই আইপিএলের মঞ্চকে নিজের কামব্যাক মঞ্চ মানতে নারাজ। নিজের প্রস্তুতির জন্যই এই সময়টুকু চেয়ে নিয়েছিলেন হার্দিক। এখন আবার পজিটিভ মানসিকতা নিয়ে মাঠে নামতে চান এই তারকা অল রাউন্ডার।
হার্দিক পান্ডিয়া আইপিএলের ওয়েবসাইটে জানিয়েছেন, আমি মনে করিনা এটা আমার কামব্যাক মঞ্চ হতে চলেছে। বরং এই প্রতিযোগিতায় আমি আরও বেশী ফোকাস করতে চাই। এই মুহূর্তে শুধু পজিটিভ মাইন্ডসেট ধরে রাখতে চাই আর সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন শুধুই কেমনভাবে নিজের দলকে জয়ের রাস্তায় নিয়ে যেতে পারি সেটাই ভাবতে চাইছি।
২০১৯ সালে কোমড়া চোট পাওয়ার পর থেকেই পারফরম্যান্সের গ্রাফ নীচির দিকে নামতে শুরু করেছিল হার্দিক পান্ডিয়ার। অস্ত্রোপচারের পর হার্দিক ফিরলেও, তাঁকে অল রাউন্ডার হিসাবে দেখা যায়নি। আর সেজন্যই হার্দিক পান্ডিয়াকে দলে রাখা নিয়ে বারবার নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। দীর্ধদিন পর এবারের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। ১৫ কোটি টাকায় শুধু গুজরাত টাইটান্সে যাওয়াই নয়, এবারে গুজরাতের অধিনায়কও তিনিই।