আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল
আপডেট করা - May 8, 2023 3:02 pm

রবিবার আইপিএলের মঞ্চে ঘরের মাঠে বিরাট রান করলেও শেষরক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। নাটকীয় ম্যাচে শেষ ওভারে একটিনো বল ভাগ্য খুলে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। হারের জ্বালা নিয়ে তারা মাঠ ছাড়লেও, যুজবেন্দ্র চাহাল কিন্তু শূন্য হাতে ঘরে ফেরেননি। সানরািজার্স হায়দরাবাদের কাছে এই হারের মঞ্চেই তাঁর মুকুটে উঠেছে নয়া পালক। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন যুজবেন্দ্র চাহাল। ছুঁলেন ডোয়েল ব্রাভোর রেকর্ড।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল ররাজস্থান রয়্যালস। সেখানে ব্যাট হাতে যেমন সঞ্জু স্যামসন, জস বাটলাররা ছিলেন, তেমনই বল হাতে অসাধারণ ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেটও নিয়েছিলেন তিনি। একাই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। সেইসঙ্গেই তাঁর মুকুটে উঠেচে নয়া পালক। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে ১৭টি ফইকেট নেওয়ার সঙ্গে আইপিএলের মঞ্চেও সর্বোচ্চ উইকেট তুলে নেিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
আইপিএলের মঞ্চে ১৪২ রানে ১৮৩ টি উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল
এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স়্জু স্যামসন। সেখানেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন জস বাটলাার ও সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল রাজস্থান রয়্যালস। যদিও ব্যাট হাতে পাল্টা লড়াইটা অসাধারণ করেছিল সানরাইজার্স ব্যাটাররাও। রাজস্থান রয়্যালসের বাকি বোলাররা ব্যর্থ হলেও এদিন ব্যর্থ হননি যুজবেন্দ্র চাহাল। বরং প্রতিপক্ষ শিবিরে সবচেয়ে বেশী ধাক্কাটা দিয়েছিলেন তিনি। তাঁর স্পিনের জাদুর সামনেই বেকায়দায় পড়েছিলেন সকলে।
সানরাইজার্স হায়দরাবাদের ৬ উইকেট তুলতে পেরেছিল রাজস্থান রয়্যালস বোলাররা। সেখানে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের এই তারকা বোলার। ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে যুজবেন্দ্র চাহাল একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। যদিও শেষরক্ষাটা করতে পারেনি রাজস্থান রয়্যালস। কিন্তু ১১টি ম্যাচ খেলে ১৭ উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সেইসঙ্গেই আইপিএলের ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেটের মালিকও তিনিই।
১৪২টি ম্যাচ খেলে আইপিএলে ১৮৩টি উইকেট তুলে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। আর একটি উইকেট পেল এবার ডোয়েল ব্রাভোকেও পিছনে ফেলে দেবেন এই তারকা স্পিনার। এদিন সানরাইজার্স হায়দরাবাদের চার তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর শিকার রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম এবং হেনরি ক্লাসেনের মতো তারকা ক্রিকেটাররা। এই ফর্মের ধারা যুজবেন্দ্র চাহাল ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।