ব্যাট হাতে ঝোড়ো ইনিংস ফিলিপ সল্টের, আরসিবির বিরুদ্ধে বড় রান তাড়া করে ৭ উইকেটে জয় পেল ডিসি

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫০ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৭ উইকেটে পরাজিত করল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। এই মরসুমে এটি ছিল তাদের চতুর্থ জয়।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দলের দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি মিলে ৮২ রানের একটি দারুন পার্টনারশিপ করে। ডু প্লেসিস ৫টি চার এবং ১টি ছয় সহ ৩২ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। গ্লেন ম্যাক্সওয়েল নিজের প্ৰথম বলেই আউট হয়ে যান। ডু প্লেসিস এবং ম্যাক্সওয়েল দুজনেই মিচেল মার্শের শিকার হন। বিরাট কোহলি ৫টি চার সহ ৪৬ বলে ৫৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

মহিপাল লোমরোর ২৯ বলে অপরাজিত ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। দীনেশ কার্তিক ৯ বলে ১১ এবং অনুজ রাওয়াত ৩ বলে অপরাজিত ৮ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ডিসির সবথেকে সফল মিচেল মার্শ। তিনি ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। খলিল আহমেদ এবং মুকেশ কুমার যথাক্রমে ৪ ওভারে ৪৫ রান এবং ৩ ওভারে ৩০ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন।

২০ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় দিল্লি ক্যাপিটালস

রান তাড়া করতে নেমে খুব দ্রুতগতিতে ব্যাটিং করেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। ডিসির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিলিপ সল্ট মিলে ৬০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ওয়ার্নার ১৪ বলে ২২ রান করে আউট হন। এই ম্যাচে ডিসির হয়ে সর্বোচ্চ রান করেন ফিলিপ সল্ট। তিনি ৪৫ বলে ৮৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৬টি ছয়।

মিচেল মার্শ ৩টি চার এবং ১টি ছয় সহ ১৭ বলে ২৬ রান করেন। রিলি রোসো এবং অক্ষর প্যাটেল যথাক্রমে ২২ বলে ৩৫ রান এবং ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। জশ হ্যাজেলউড, কর্ন শর্মা, হর্ষল প্যাটেল প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৮৭ রানে পোঁছে এই ম্যাচটি জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান ফিলিপ সল্ট।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp