২০২১ আইপিএল ফাইনালে হারার পর রাহুল ত্রিপাঠীকে ডেকে নিয়ে সান্ত্বনা দেন ধোনি

মেগা নিলামে সাড়ে আট কোটি টাকা দিয়ে ত্রিপাঠীকে কিনেছে সানরাইজার্স

MS Dhoni and Rahul Tripathi
MS Dhoni and Rahul Tripathi. (Photo source : IPL/BCCI)

এমএস ধোনি তাঁর তীক্ষ্ণ ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য পরিচিত। এই মস্তিষ্কই একদিনে যেমন তাঁর নেতৃত্বাধীন দলকে অনেক ট্রফি জিতিয়েছে, তেমন এই মস্তিষ্কের সুচারু প্রয়োগেই তিনি অনেক খেলোয়াড়ের কেরিয়ার বদলে দিয়েছেন। ধোনির মূল্যবান উপদেশ ও সমর্থন পেয়ে অনেক খেলোয়াড় উপকৃত হয়েছেন এবং এটি তাঁরা নিজেরাই স্বীকার করেছেন।

এখন এমন আরও এক খেলোয়াড় প্রকাশ্যে ধোনির অবদানের কথা স্বীকার করলেন। আইপিএল কেরিয়ায়ের প্রাথমিক পর্যায়ে ধোনির দলের হয়ে খেলা এবং পরে ২০২১ আইপিএল ফাইনালে ধোনির বিরুদ্ধ দলের প্রতিনিধিত্ব করা রাহুল ত্রিপাঠী জানিয়েছেন ২০২১ আইপিএল ফাইনালের পর কীভাবে ধোনি তাঁকে অনুপ্রাণিত করেছিলেন।

ধোনি ত্রিপাঠীর পিঠে চাপড় মেরে বলেন আজ তোমার দিন ছিল না

হ্যামস্ট্রিং চোটের কারণে সিএসকের বিপক্ষে ফাইনালে কেকেআরের হয়ে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ত্রিপাঠী। দুঃখজনকভাবে, তাঁর ক্রিজে থাকা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং তিনি মাত্র দুই রান করে আউট হয়ে যান। সেই সময়ই অভিজ্ঞ উইকেটকিপার প্রতিশ্রুতিমান ব্যাটারের পিঠে চাপড় দিয়ে বলেছিলেন যে তিনি তাঁর পক্ষে যতটা করা সম্ভব, ততোটা করেছিলেন। 

“আমার হ্যামস্ট্রিংয়ে চোট ছিল এবং তাই, আমি নিচের দিকে ব্যাট করতে নেমেছিলাম। আমি রান করতে পারিনি, আমি সত্যিই রান নিতে অস্বস্তি বোধ করছিলাম। আমি আউট হওয়ার পর মাহি ভাই আমার পিঠে টোকা দিয়ে বললেন: ‘আজ তোমার দিন ছিল না, কিন্তু তুমি একশো শতাংশ চেষ্টা করেছ’। আমরা ফাইনালে হেরে যাওয়ার পর থেকে আমি খুব খারাপ বোধ করছিলাম, কিন্তু মাহি ভাই খেলার পরেও এসেছিলেন এবং আমার সাথে এক মিনিটের মতো কথা বলেছিলেন,” নিউজ ১৮-এর সাথে কথা বলার সময় ত্রিপাঠী বলেছেন।  

রাঁচিতে জন্মগ্রহণকারী এই ক্রিকেটারটি ২০১৭ সংস্করণের সময় আইপিএলে প্রথম নজর কেড়েছিলেন অধুনাবিলুপ্ত রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলার সময় এবং সেই সময় তিনি ধোনির সাথে ড্রেসিং রুম ভাগ করেছিলেন। এরপর তিনি আইপিএলে ২০২০ নিলামে কলকাতা নাইট রাইডার্সের দ্বারা অন্তর্ভুক্ত হওয়ার আগে ২০০৮ আইপিএলের বিজয়ী রাজস্থান রয়্যালসের হয়ে দুই মরসুম খেলেন। 

৩০ বছর বয়সী ব্যাটারকে ফিরিয়ে আনতে কেকেআর অনেক চেষ্টা করলেও। এক সময় তাঁর দর অনেকটাই বেশী হয়ে যায়। রাহুল ত্রিপাঠীকে শেষ অবধি ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ ৮.৫০ কোটি টাকায় কিনে নেয়।

close whatsapp