আইপিএল ২০২৩, ম্যাচ ৪৮ঃ রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL)

দুরন্ত গতিতে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। আইপিএলের পয়েন্ট টেবিলে নিজেদের দাপট বজায় রাখল গুজরাত টাইটান্স। রাজস্থান রয়্যালসকে হারিয়ে ১৪ পয়েন্টতুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিেজেদের জায়গাই শুধু পাকা করল না, সেইসঙ্গে  প্লেঅফেও কার্যত তাদের জায়গা পাকা করে ফেলল গুজরাত টাইটান্স।  এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধ ৯ উইকেটে জিতে রান রেটও অনেকের থেকে অনেকটা বাড়িয়ে ফেলল গুজরাত টাইটান্স। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

এদিন রাজস্থান রয়্যালসের সামনে লক্ষ্য ছিল পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসার সুযোগ। কিন্তু শেষরক্ষা করতে পারল না তারা। গুজরাত টাইটান্সের বিধ্বংসী বোলিং পারফরম্যান্সের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল রাজস্থান রয়্যালসের তারকা খচিত ব্যাটিং লাইনআপ। আর তাতেই রাজস্থান রয়্যালসের  দ্বিতীয় স্থানে  উঠে আসার অপেক্ষাটা অনেকটাই বেড়ে দেল রাজস্থান রয়্যালসের। চেহে গুজরাত টাইটান্সকে তাদের জয়ে ফেরার অপেক্ষাটা বেশীদিন করতে হল না। রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়ে শীর্ষস্থানে জায়দাটা অনেকটাই পাকা করে ফেলল তারা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু শুরু থেকেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন গুজরাত টাইটান্স বোলাররা। রশিদ খান, মোহিত শর্মাদের ধাক্কতেই  ধসে গিয়েছিল রাজস্থান রয়্যালসের বোলিং। এদিন দুর্ধর্ষ ফর্মে চি্লেব রসিদ খান। তিনি একাই তুলে েনিয়েছিলেন ৩টি উইকেট। সেইসঙ্গে তিনি রান দিয়েছিলেন মাত্র ১৪। ম্যাচের সেরার শিরোপাও উঠেছে তাঁর হাতেই।  মাত্র ১১৮ রানেই শেষ হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস।

ম্যাচ হারলেও এখনও পর্যন্ত প্রথম চারের মধ্যে রয়েছে গতবারের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালস। কিন্তু পরের ম্যাচ হারলেই যে সেই জায়গা তারা খোয়াবে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ হেরে যে পয়েন্ট টেবিলে সাপ লুডোর খেলাটা তারা অনেকটাই কঠিন করে ফেলেছে সেটাও বলার অপেক্ষা রাখে না। এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বোলিংয়ে কোনও সুযোগই তারা পায়নি। মাত্র ১৩.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন ঋদ্ধিমান সাহা।

 আইপিএলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
গুজরাত টাইটান্স ১০ +০.৭৫২ ১৪
লখনউ সুপার জায়ান্টস ১০ +০.৬৩৯ ১১
চেন্নাই সুপার কিংস ১০ +০.৩২৯ ১১
রাজস্থান রয়্যালস ১০ +০.৪৪৮ ১০
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -০.০৩০ ১০
মুম্বই ইন্ডিয়ান্স -০.৩৭৩ ১০
পঞ্জাব কিংস ১০ -০.৪৭২ ১০
কলকাতা নাইট রাইডার্স ১০ -০.১০৩
সানরাইজার্স হায়দরাবাদ -০.৫৪০
দিল্লি ক্যাপিটালস -০.৭৬৮

close whatsapp