রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চান কেদার যাদব
আপডেট করা - May 4, 2023 8:48 pm

মরসুমের মাঝেই সকলকে চমকে দিয়ে আইপিএলের মঞ্চে ফিরেছেন কেদার যাদব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই ফিরেছেন কেদার যাদব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর েহয়ে ফের আইপিএলে খেলার সুযোগ পেয়ে তিনি যেমন আপ্লুত। তেমনই এই সিদ্ধান্তে হতবাকও হয়েছিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। ডেভিড উইলি ছিটকে যাওয়ার পর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নতুন েকজন ক্রিকেটারের খোঁজে ছিলেন। অবশেষে কেদার যাদবকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই দলে এসেই আপ্লুত তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে ডাক পেয়ে তিনি যেমন হতবাক হয়েছিলেন,. তেমনই আপ্লুতো। এই দলের হয়ে এটাইউ তেদার যাদবের প্রথম মরসুম নয়। তিনি এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েছে খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন কেদার যাদব। সেখানেই এই দলের হয়েতাঁর রান েরয়েছে ৩১১ এবং গড় রয়েছে ২৩.৯২। সেইসঙ্গে কেদার য়াদবের স্ট্রাইকরেট েরয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৪২.৬৬।
২০১৬, ২০১৭ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন কেদার যাদব
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। এই সুযোগটাই কাজে লাগাতে চান কেদার যাদব। তিনি জানিয়েছেন, “অবশ্যই এই দলে ডাক পাওয়ার পর মিও হতবাক েহয়েছিলাম। কিন্তু সেইসঙ্গে সুখও অনুভব করছি। রয়্যাল চ্যালেঞ্জডার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি। সেইসঙ্গে এই দলের সাপোর্ট স্টাফদেরও অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আইপিএলের মঞ্চে নিজের ১১০ শতাংশ দেওয়ার চেষ্টা করব আমি”।
কেমনভাবে এবারের আইপিএলে তিনি এলেন সেই কথাও জানাতে ভোলেননি কেদার যাদব। এবারের আইপিএলে কমেন্টচ্রি করচিলেন কেদার যাদব। সেই সময়ই নাকি সঞ্জয় বাঙ্গারের তরফে যোদাযোগ করা হয় তাঁকে। আর সেইসঙ্গেই কমেন্ট্রি বক্স থেকে সরাসরি আইপিএলের বাইশগজে নামার সুযোগ চলে আসে তাঁর কাছে।
এই প্রসঙ্গেও কেদার যাদব জানিয়েছেন, “আমি কমেন্ট্রি করছিলাম। সেই সময়ই সঞ্জয় ভাই আমায় ফোন করেন এবং জিঞ্জাসা করেন আমি কী করছি এই সময়। সেই সময় তিনি আমায় জিজ্ঞাসা করেন যে আমি অনুশীলন করছি কিনা। সেই সময় আমি ইতিবাচক উত্তরই দিয়েছিলাম আমি এবং জানিয়েছিলাম দিনে দুবার প্রস্তুতি সারছি। এরপরই আমার ফিচনেস নিয়েপ্রশ্ন করেছিলেন সঞ্জয় বাঙ্গার। তার উত্তরও ইতিবাচক পেয়েছিলেন তিনি”।