আইপিএল ২০২৩ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ- ইডেন গার্ডেন্সের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

শুক্রবার আইপিএলের মেগা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের াইপিএলে ঘরের মাঠে এখনও পর্যন্ত একটিই ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল কলকাতার নাইট  বাহিনী। সেই ম্যাচই বিরাট রানের পাবাড় তুলেছিল কলকতা নাইট রাইডার্স। সেইসঙ্গে জয়ও এসেছিল কলকাতার নাইটদের তরফে। এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যানের বিচারে অবশ্য খানিকটা এগিয়ে থেকেই নামছে কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএলে প্রথম ম্যাচ হারলেও, পরপর দুই ম্যাচেই দুরন্ত জয় তুলে নিয়ে আইপি্এলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। সেখানেই একটিতেই জয় তুলতে পেরেছে তারা। শেষম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্টের নীরিখে কলকাতা নাইট রাইডার্সের থেকে অএনবেকটাই পিছিয়ে রয়েছে েই মুহূর্তে সানরাইজার্স। সেইসঙ্গে ইজেন গার্ডেন্সের পরিসংখ্যানেও কলকাতা নাইট রাইডার্সের থেকে পিছিয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

পিচ কন্ডিশন

কলকাতার ইডেন গার্ডেন্স টি টোয়েন্টি ফর্ম্যাটে বরাবরই বেশী রান হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে। এমনটাই ছবি টি টোয়েন্টি ফর্ম্যাটে বারবার দেখা গিয়েছে। ইজেন গার্ডেন্সের  আকৃতির কারণেই এমনটা হতে দেখা যায় টি টোয়েন্টি ফর্ম্যাটে। যদিও ২০২৩ সালের আইপিএলে দেখা গিয়েছে যে ১৮০ রান তাড়া করে তুলতে বেশ সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন দলকে। তবুও আইপিএলের মঞ্চে ইডেন গার্ডেন্সে প্রথমে বোলিং সরার সিদ্ধান্তই নেওয়ার প্রবনতা সকলের বেশী দেখা গিয়েছে। সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে যে এই মাঠে যে দল রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে তাদেরই জয়ের সম্ভাবনা বেশী থেকেছে।

এই মুহূর্তে কলকাতার আবহাওয়ার  বেশ উষ্ণ রয়েছে। বিশেষ এইন মুহূর্ত দুপুরের দিকে তাপমাত্রার পারদ ওপররের দিকেই থাকছে। ম্যাচের দিন ৩৩ থেকে ৩৭ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা হতে পারে বলে শোনাযাচ্ছে। যদিও সূর্যাস্তের পর ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমে যাওয়ারই পূর্বাভাস রয়েছে।

ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ পরিসংখ্যান ও রেকর্ড

এই মাঠেই এখনও পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স।  তার মধ্যে জয়ের পরিসংখ্যান তাদের পক্ষেই রয়েছে। এই মাঠেই সর্বোচ্চ রান রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মাঠেই ২৩২ রান করেছিল কলকাতা নাইট রকাইডার্স। সেইসঙ্গে এই মাঠে আবার আইপিেলের সর্বনিম্ন স্কোরের রেকর্ডও রয়েছে। এখানেই ২০১৭ সালে মাত্র ৪৯ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মাঠে প্রথমে ব্যাটিংয়ের ক্ষেত্রে হড় রান হিসাবে মনে করা হচ্ছে ১৬০ রানই যথেষ্ট। এই মাঠেই আবার এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সুনীল নারিনের। ১৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। আইপিএলে ইডেনে এটাই এক ইনিংসে একজন বোলারের সর্বোচ্চ উইকেট।

কেকেআর-এর জয়ের পরিসংখ্যান

ম্যাচ – ৭৫

জয় – ৪৬

হার – ২৯

ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ ব্যক্তিগত রান রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদারের। ২০২২ সালে তিনি এখানে ১১৯ রান করেছিলেন। যদিও  সানরাইজার্স হায়দরাবাদের এই মাঠে পরিসংখ্যান খুব একটা ভাল নয়। এখানে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানে মাত্র ২টো ম্যাচ জিততে পেরেছে তারা। বাকি সবকটি ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে তাদের।

close whatsapp