সৌরভের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে নতুন কীর্তি ঋদ্ধিমান সাহার
আপডেট করা - May 2, 2023 11:04 pm

আইপিএলের মঞ্চে বাংলার ঋদ্ধিমান সাহার নতুন কীর্তি। মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিকদের এলিট তালিকায় নিজের নাম তুললেন ঋদ্ধিমান সাহা। আইপিএলের মঞ্চে তৃতীয় উইকেটকিপার হিসাবে ১০০টি ক্যাচ নেওয়ার রেকর্ গড়লেন বাংলার এই তারকা উইকেটকিপার। মঙ্গলবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। সেখানেই উইকেটের পিছনে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। মনীশ পান্ডের ক্যাচ নিয়ে আইপিএলের মঞ্চে নিজের নতুন রেকর্ড গড়লেন বাংলার ঋদ্ধিমান সাহা। আর তাতেই আপ্লুত সকলে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। এদজিন ঋদ্ধিমান সাহার লড়াইটা যে শুধু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছিল না তা বলার অপেক্ষা রাখেনা। দিল্লি ডাগ আইটচে বসে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও বোধহয় ছিল। এক বছর আগে ভারতীয় দল থেকে ঋদ্ধিমান সাহার বাদ পড়া এহং তারপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিস্ফোরক অভি্যোগ ভারতীয় ক্রিকেট েমহলকে উত্তাল করে তুলেছিল। বরাবরই মাঠে জবাবটা দিতে ভালবাসেন ঋদ্ধিমান সাাহা। এদিন দিল্লি ক্যারপিটালসের বিরুদ্ধে ফের একবার দেখা গেল স্পইডারম্যান ঋদ্ধিমানকে।
মনীশ পান্ডের ক্যাচ নিয়েই আইপিএলে ১০০ ক্যাচ সম্পূর্ণ করলেন ঋদ্ধিমান সাহা
গুজরাত টইটান্সের জার্সিতে উইকেটের পিছনে দাঁডিয়ে এদিন দুর্ধর্ষ পারর্ম্যান্স প্রদর্শন করলেন ঋদ্ধিমান সাহা। সেখানেই মনীশ পান্ডের অসাধারণ একটা ক্যাচ নিয়ে সকলকে কার্যত হতবাক করে দিয়েছিলেন বাংলার েই তারকা উইকেটকিপার। সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপে ধস নামাতেও যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তাঁকর বিশ্বস্ত হাত এদিন গুজরাত টাইটান্সকে উইকেটের পিছন থেকে সবসময়ই স্বস্তি জুগিয়ে গিয়েছিল।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনটি ক্যাচই এদিন ঋদ্ধিমান সাহার তালুবন্দী হয়েছে। ডেভিড ওয়ার্নারদের সেরা দুজন ব্যাটারকে সাজঘরে ফি্রিয়ে দেওয়ার রাস্তা দেখানোর পিছনে অন্যতম কারিগড়় ঋদ্ধিমান সাহা। সেই ম়ঞ্চেই এক হাতে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে মনীশ পান্ডেকো তো বটেই, সকলকেই কার্যত হতবাক করে দিয়েছেন ঋদ্ধি্মান সাহা। আর সেই ক্যাচ নেওয়ার সঙ্গেই আইপিএলের মঞ্চে শততম ক্যাচের মাইলস্টোন স্পর্ষ করেন ঋদ্ধিমান সাহা। মনীশ পান্ডেকে ছাড়াও রাইলি রসো, প্রিয়ম গর্গের ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা।
ঋদ্ধিমান সাহার এই নতুন কীর্তিতেই আপ্লুত সকলে। এর আগে এই কীর্তি গড়েছেল আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক। মঙ্গলবার সেই এলিট তালি্কাতেই নতুন সংযোজন ঋদ্ধিমান সাহার নাম। যদিও এদিন ব্যাট হাতে নিজের পারফরম্যা্ন্স দেখাতে পারেননি ঋদ্ধিমান সাহা। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।