খারাপ বোলিংই মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান দুর্বলতা, মনে করছেন আকাশ চোপড়া
আপডেট করা - Apr 30, 2023 1:44 pm

শেষ ম্যাচে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিততে পারলে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের রাস্তা অনেকটাই প্রশস্ত হবে। কিন্তু রাজস্থান রয়্যালসের বিদ্বংসী ব্যাটিং লািনআপের সামনে মুম্বইয়ের বলিং লাইনআপ নিয়েই চিন্তায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এবারের াইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ বোলিং পারফরকম্যান্সি তাদের অন্যতম প্রচান চিন্তা হতে পারে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও যে সেটাই তাদের ভাবাবে তা মানতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার।
শেষ দুই ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর দুই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ বোলিং পারফরম্যান্স দেখা গিয়েছে। শেষ দুই ম্যাচে গুজরাক ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দুটো ম্যাচেই তাদের সামনে ছিল বড় রানের লক্ষ্য। শেষ ম্যাচে গুজরাত টাইটান্স তাদের বিরুদ্ধে ২০৭ রান। তার আগের ম্যাচে পঞ্জাব কিংস করেছিল ২১৪ রান। দুই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বিরাট রানের পাহাড় তৈরি করেছিল প্রতিপক্ষ শিবির।
শেষ দুই ম্যাচেই ২০০ রান করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে
খারাপ বোলিংয়ের জন্যই যে সেই গদুই ্মযাচ মুম্বই ইন্ডিয়ান্স হেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের াইপিএলে অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ রয়েছে রাজস্থান রয়্যালস। েই ম্যাচেও য়ে মুম্বি ইন্ডিয়ান্সের বোলিংই তাদের প্রধান চিন্তার কারণ হতে পারে তা নিয়ে কোনও দ্বিমত নেই আকাশ চোপড়ার। এবারের আইপিএলে দুর্বল বোলিং লাইনআপের জন্যই ম্যাচের ফলাফল মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে আসছে না বলে মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “শেষ দুই ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের বোলিং পারফরম্যান্সের জন্যই হেরে গিয়েছে তারা। পরপর দুই ম্যাচেই তাদের বিরুদ্ধে ২০০ রান করেছে প্রতিপক্ষ দল। এমন চিত্রটা যদি বারবারই দেখা যায়, তবে ক্রমশই মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা খারাপ থেকে আরও খারাপতর হতে থাকবে। তাদের ব্যাটিং পারফরম্যান্স কতটা ভাল হচ্ছে সেটার কোনও মানেই থাকবে না। জবাবে ব্যাটিং করতে নেমে ২০০ রান করাটা যথেষ্ট কঠিন”।
জসপ্রীত বুমরারর অনুপস্থিতিতে এবার মুম্বই ইন্ডি্য়ান্সের প্রধান বোলার হিসাবে ছিলেন জফরা আর্চার। কিন্তু তিনিও সেভাবে মুম্বই ইন্ডিয়ান্সের েহেয়ে সাফল্য পাননি। এখনও পর্যন্ত মাত্র েকটিই উইকেট তুলতে পেরেছিলেন তিনি। সেইসঙ্গে চোট আঘাতের জন্য বেশীরভাগ ম্যাচেই মাঠের বাইরে রয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।