আইপিএল ২০২৩, ম্যাচ ৪২: এমআই বনাম আরআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

রাজস্থানের একাদশে ফেরত আসতে পারেন ট্রেন্ট বোল্ট

Rajasthan Royals
Rajasthan Royals. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩-এর ৪২তম ম্যাচে ৩০শে এপ্রিল, রবিবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) স্বাগত জানাবে রাজস্থান রয়্যালস (আরআর)-কে। পরপর দুই ম্যাচে পরাজয়ের পরে এমআই আইপিএল পয়েন্ট তালিকা অষ্টম স্থানে নেমে গেছে।

চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে স্বাচ্ছন্দ্যে পরাজিত করার পরে রাজস্থান রয়্যালস (আরআর) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে আরআর। সিএসকের বিরুদ্ধে তাদের ৩২ রানের জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলেও, বর্তমানে আরআর দ্বিতীয় স্থানে রয়েছে।

সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলটি আটটি ম্যাচে পাঁচটি জিতেছে। মুম্বাইয়ের বিরুদ্ধে জিতলে রয়্যালস প্লে অফে যাওয়ার রাস্তা আরও মজবুত করবে। গত বছরে দুই দলের শেষ সাক্ষাতে মুম্বাই ৫ উইকেটে রাজস্থানকে হারিয়েছিল।

পিচ কন্ডিশন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ পেস সহায়ক হতে পারে এবং ব্যাটাররা এই পিচে ব্যাটিং উপভোগ করবেন। টসজয়ী দল প্রথমে বোলিং করার পরিকল্পনা করতে পারে। কমপক্ষে ২০০ রানের কাছাকাছি স্কোর না তুললে লড়াই করা মুশকিল।

উভয় দলের কম্বিনেশন

মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই তাদের টপ অর্ডারের কাছ থেকে আরও বেশী অবদান আশা করবে। একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন রাইলি মেরেডিথ আসতে পারেন।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, (অধিনায়ক) ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকার, কুমার কার্তিকেয়া, জেসন বেহ্‌রেন্ডর্ফ।

রাজস্থান রয়্যালস

আগের ম্যাচে ট্রেন্ট বোল্ট চোটের কারণে খেলতে পারেননি এবং আসন্ন ম্যাচে তাঁকে একাদশে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অ্যাডাম জ্যাম্পা। কারণ মুম্বাইয়ের পিচে স্পিনারদের বিশেষ প্রভাব নাও থাকতে পারে।

সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।

হেড-টু-হেড

ম্যাচ – ২৬ | মুম্বাই ইন্ডিয়ান্স – ১৪ | রাজস্থান রয়্যালস – ১২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp