আইপিএল ২০২৩, ম্যাচ ৪১: সিএসকে বনাম পিবিকেএস, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

দুটি দলই তাদের আগের ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল

Chennai Super Kings
Chennai Super Kings. (Photo Source: IPL)

রাজস্থান রয়্যালস (আরআর)-এর কাছে পরাজয়ের পরে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এখন ৩০শে এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর মোকাবিলা করবে। তাদের আগের ম্যাচে পরাজয়ের পরে সিএসকে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষ থেকে পিছলে গিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। পাঞ্জাব ভালো অবস্থানে নেই কারণ তারা আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

পিবিকেএস তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে ২৫৭ রান দিয়েছিল। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান দেওয়ার পরে এখন তাদের বোলিং ইউনিট সিএসকের বিরুদ্ধে অনেক চাপের মধ্যে থাকবে। আগের ম্যাচে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করা শিখর ধাওয়ানকে দিশাহারা দেখিয়েছিল।

অন্যদিকে, সিএসকে আগের ম্যাচে ২০৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৭০ অবধি পৌঁছতে পেরেছিল। রুতুরাজ গায়কওয়াড় (৪৭) ও শিবম দুবে (৫২) বড় স্কোর পেলেও, বাকীদের ব্যর্থতায় সিএসকের পক্ষে জেতা সম্ভব হয়নি। দলের পেসাররাও বিশেষ ছন্দে ছিলেন না এবং সম্মিলিতভাবে ১০ ওভারে ১২২ রান দিয়েছিলেন।

পিচ কন্ডিশন

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্পিন সহায়ক হলেও, একবার সেট হয়ে গেলে বড় স্কোর করা সম্ভব। টসজয়ী দল প্রথমে বোলিং করার পরিকল্পনা করতে পারে। ১৮৫ রানের কাছাকাছি করতে পারলে লড়াইয়ের জায়গায় থাকা সম্ভব।

উভয় দলের কম্বিনেশন

চেন্নাই সুপার কিংস

টপ অর্ডার নিয়মিত রান পেলেও, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করা আম্বাতি রায়ুডু এখনও অবধি সিএসকেকে বিশেষ ভরসা যোগাতে পারেননি। যদি বেন স্টোকস খেলার মতো ফিটনেস ফিরে পান তবে তাঁকে একাদশে ফিরিয়ে আনা হতে পারে রায়ুডুর পরিবর্তে এবং মইন আলির জায়গায় বাঁ-হাতি স্পিনার অজয় মণ্ডলকে খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, শিবম দুবে, বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), অজয় মন্ডল, মাহীষ থিকশানা, মাথীশা পাথিরানা, তুষার দেশপান্ডে।

পাঞ্জাব কিংস

আগের ম্যাচের পারফর্ম্যান্সকে দুঃস্বপ্ন মনে করে, পিছনে ফেলে এসে নতুনভাবে শুরু করতে চায়বে পিবিকেএস। একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। চেন্নাইয়ের স্পিন-বান্ধব পিচের কথা বিবেচনা করে গুরনুর ব্রারকে বাদ দিয়ে হারপ্রীত ব্রারকে একাদশে রাখা হতে পারে এবং বোলিংয়ের সময়ে আর্শদীপ সিংকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে প্রবেশ করানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, অথর্ব তাইদে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, সিকান্দার রাজা, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার।

হেড-টু-হেড

ম্যাচ – ২৮ | চেন্নাই সুপার কিংস – ১৬ | পাঞ্জাব কিংস – ১২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp