আইপিএল ২০২৩, ম্যাচ ৩৮: পিবিকেএস বনাম এলএসজি ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা
আপডেট করা - Apr 28, 2023 11:59 pm

২৮শে এপ্রিল, শুক্রবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৩৮তম ম্যাচে আরও একবার চার-ছক্কার বৃষ্টি দেখা গেল। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস) তাদের বোলারদের ব্যর্থতার কারণে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হল। লখনউ সুপার জায়ান্ট (এলএসজি) প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়ে ২৫৭/৫ স্কোর করেছিল, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
এলএসজির ওপেনাররা – কেএল রাহুল এবং কাইল মেয়ার্স – মাত্র ২০ বলে প্রথম উইকেটে ৪১ রান যোগ করে দুর্দান্ত সূচনা করেছিলেন। কাগিসো রাবাডার বিরুদ্ধে চতুর্থ ওভারে রাহুল আউট হওয়ার পরেও রানের গতি কমেনি এবং আক্রমণাত্মক মেয়ার্স মাত্র ২০ বলে তাঁর হাফ সেঞ্চুরি করেন। ষষ্ঠ ওভারে রাবাডার দ্বিতীয় শিকার হওয়ার আগে তিনি সাতটি চার ও চারটি ছক্কা মেরে ২৪ বলে ৫৪ রান করেন।
মেয়ার্সের আউটের পরে আয়ূষ বাদোনি (২৪ বলে ৪৩) ও মার্কাস স্টইনিস (৪০ বলে ৭২) মিলে মাত্র ৭.৪ ওভারে ৮৯ রানের পার্টনারশিপ গড়েন। বাদোনি আউট হওয়ার পরে নিকোলাস পুরান (১৯ বলে ৪৫) আক্রমণ চালিয়ে যান এবং লখনউকে আড়াইশো রানের বেশী তুলতে সাহায্য করেন। উল্লেখ্য, আইপিএলের সর্বকালীন সেরা স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২৬৩/৫। পাঞ্জাবের বোলারদের মধ্যে রাহুল চাহার চার ওভারে ২৯ দিয়ে সম্মানজনক পরিসংখ্যান নিয়ে শেষ করেছিলেন।
আগ্রাসী সূচনা করতে ব্যর্থ পাঞ্জাব কিংস
জবাবে পাঞ্জাব হতাশাজনকভাবে শুরু করেছিল কারণ তারা প্রথম ওভারেই তাদের অধিনায়ক শিখর ধাওয়ানকে হারিয়েছিল। ব্যাটিংয়ে নজর কাড়ার পরে মার্কাস স্টইনিস এবার বল হাতেও অবদান রাখেন। চতুর্থ ওভারে নাভীন-উল-হক প্রভসিমরান সিংকে আউট করার পরে পাঞ্জাব দ্বিতীয় ধাক্কা খায়। প্রথম দিকের দুই উইকেটের পরে অথর্ব তাইদে (৩৬ বলে ৬৬) ও সিকান্দার রাজা (২২ বলে ৩৬) তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৮ রান যোগ করলেও, প্রয়োজনীয় রান রেটের চেয়ে তারা পিছোতে থাকেন।
পরপর দুই ওভারে তাঁরা আউট হওয়ার পরে অন্যান্য ব্যাটারদের কাছে খুব বেশী বল বাকী ছিল না লক্ষ্যের দিকে এগনোর জন্য। নিয়মিত উইকেট হারিয়ে তারা ২০১ রানে গুটিয়ে যায়। যশ ঠাকুর (৩.৫ ওভারে ৪/৩৭) ও নাভীন-উল-হক (চার ওভারে ৩/৩০) এলএসজির ৫৬ রানের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
আইপিএল ২০২৩-এর ম্যাচ ৩৮-এর পরে পয়েন্ট তালিকা
| স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| ১ | রাজস্থান রয়্যালস | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৯৩৯ |
| ২ | লখনউ সুপার জায়ান্টস | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৮৪১ |
| ৩ | গুজরাত টাইটান্স | ৭ | ৫ | ২ | ১০ | ০.৫৮০ |
| ৪ | চেন্নাই সুপার কিংস | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৩৭৬ |
| ৫ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৮ | ৪ | ৮ | ৮ | -০.১৩৯ |
| ৬ | পাঞ্জাব কিংস | ৮ | ৪ | ৪ | ৮ | -০.৫১০ |
| ৭ | কলকাতা নাইট রাইডার্স | ৮ | ৩ | ৫ | ৬ | -০.০২৭ |
| ৮ | মুম্বই ইন্ডিয়ান্স | ৭ | ৩ | ৪ | ৬ | -০.৬২০ |
| ৯ | সানরাইজার্স হায়দরাবাদ | ৭ | ২ | ৫ | ৪ | -০.৭২৫ |
| ১০ | দিল্লি ক্যাপিটালস | ৭ | ২ | ৫ | ৪ | -০.৯৬১ |