পাঞ্জাব কিংসের আগ্রাসী ব্যাটিং স্টাইল পছন্দ করছেন ক্রিস লিন

জনি বেয়ারস্টোর প্রত্যাবর্তনে পাঞ্জাব কিংসের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে

Chris Lynn
Chris Lynn. (Photo by Mark Kolbe/Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ পাঞ্জাব কিংস-এর (পিবিকেএস) আক্রমণাত্মক ব্যাটিং নীতির প্রশংসা করেছেন ক্রিস লিন। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর (আরসিবি) বিপক্ষে তাদের মরসুমের প্রথম ম্যাচে ২০৬ রান তাড়া করতে নেমে একবারও প্রয়োজনীয় রান রেটকে বেশী হতে দেননি এবং শেষ অবধি বেশ স্বাচ্ছন্দ্যেই জয় লাভ করে। 

পিবিকেএসের ব্যাটিং ইউনিটের যে আগ্রাসী মেজাজ তা নিয়ে সমর্থকরা গর্ব করতে পারে। মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান এবং ওডিয়ান স্মিথরা প্রত্যেকেই শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। অভিযানের শুরুতেই এতো বড় ব্যবধানে এক ওভার বাকি থাকতেই জিতে যাওয়ায় দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।

যে যত বেশী “বড় ওভার” পাবে সাধারণত সেই দলই ম্যাচ জিতবে, ইএসপিএনক্রিকইনফোতে লিন এমনই ধারণা পোষণ করে বলেছেন, “আমি সেইসব চেঞ্জিং রুমে ছিলাম, যেখানে আমরা সাধারণত বড় ওভারের দিকে লক্ষ্য রাখি। যে দল সবচেয়ে বেশী বড় ওভার পায়, ১৫ রান বা তার বেশি, তারা সাধারণত ম্যাচ জিতে যায়। আমরা ক্রিকেটার নই, আমরা বিনোদনকারী। আমি প্রচুর ছক্কা আর প্রচুর চার দেখতে চাই। এমনভাবেই চালিয়ে যাও পাঞ্জাব।”

অনিল কুম্বলে আগ্রাসী ক্রিকেট খেলতে দলকে উৎসাহিত করে: ওয়াসিম জাফর

ইংল্যান্ডের সাদা-বল স্কোয়াড যে ধরণের ক্রিকেট খেলে পিবিকেএসও প্রায় অনুরূপ ধাঁচ আপন করেছে এবং আক্রমণাত্মক ক্রিকেটকে অগ্রাধিকার দিয়েছে। ২০১৪ সালের আইপিএল ফাইনালিস্টরা এই ধরনের ক্রিকেটের জন্য উপযুক্ত ক্রিকেটার বেছে নিয়েছে।

ইতোমধ্যে বিস্ফোরক পাঞ্জাব কিংসের ব্যাটিং ইউনিটকে জনি বেয়ারস্টোর সম্ভাব্য প্রত্যাবর্তন আরও শক্তিশালী করবে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর বিশ্বাস করেন যে প্রতিপক্ষ বদলালেও ফ্র্যাঞ্চাইজি তাদের একই পদ্ধতি বজায় রাখবে। তিনি বলেছেন, “এমন ক্রিকেটই অনিল কুম্বলে তাদের খেলতে উৎসাহিত করে। আমি সেখানে কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। তাই, আমি মনে করি এটি অব্যাহত থাকবে।” 

আরসিবি বোলিং ইউনিট পিবিকেএস ব্যাটারদের পরীক্ষা করতে পারেনি। তাদের পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) বিরুদ্ধে আরও শক্তিশালী বোলিংয়ের মুখোমুখি হতে হবে। তারা সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিন জুটির কীভাবে মোকাবিলা করে তা দেখা বিশেষভাবে আকর্ষণীয় হবে।

মায়াঙ্ক আগরওয়াল আজ রাতে (১ এপ্রিল) কেকেআরের বিরুদ্ধে মাঠে নামলে দ্বিতীয় জয়ের সন্ধানে তাঁর দলকে নেতৃত্ব দেবেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে। 

close whatsapp