আইপিএল ২০২৩, ম্যাচ ৩৯ঃ কেকেআর বনাম জিটি, পিচ রিপোর্ট এবং হেড টু হেড
আপডেট করা - Apr 28, 2023 9:09 pm

আইপিএলের মঞ্চে শনিবার হাইভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। চলতি আইপিএলের প্কতম পর্বের ম্যাচে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে দুর্ধর্ষ জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে কলকাতা নািট রািডার্সের ঘরের মাঠে সেই প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সও। সেইসঙ্গে গুজরাত টাইটান্সের সামনে রয়েছে আইপিএলের শীর্ষস্থানে পৌঁছনোর সুযোগও।
গতবারের আইপিএলে প্রথমবার সাক্ষাত হয়েছি দুই দলের। যদিও সেখানে কলকাতা নাইট রাইডার্স জিততে পারেনি। যদিো এবারের াইপিএলের শুরুতেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের সেই খরা কাটিয়েছিল কলকতাতা নাইট রাইডার্স। গুজরাত টািটান্সের ঘরের মাঠে েবার প্রতম পর্বের ম্য়াচে নেমেছিল কলকাতা নািট রাইডার্স। সেখানেই শেষ মুহূর্তে রিহ্কু সিংয়ের দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্য জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
পরিসংখ্যানের বিচারে এই মুহূর্তে অবশ্য দুই দলের মধ্যে কেউই পিছিয়ে নেই। েখনও পর্য়ন্ত আইপিেলের মঞ্চে দুবার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। সেখানে দুই দলই জিতে্ছে একটি করে ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সে শেষপর্যন্ত কার মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। গত ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ার ধারা যে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও কলকাতা নাইট পরাইডার্স ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তার আগে অবশ্য ইডেনের পিচের দিকে নজর রয়েছে সকলের।
পিচ কন্ডিশন
ইডেনের পিচ এবারও ব্যাটারদের সহায়কই রয়েছে। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে বড় রানই হতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই ম্যাচেও ব্যাটারদের জন্য যথেষ্ট সাহায্য থাকবে। তবে বোলাররা যে একেবারেই খালি হাতে ফিরতে তা মেনটাি নয়। পেসার এবং স্পিনারদের জন্যও খানিতটা সুবিধা থাকবে এই পিচে। যদিও মনে করা হচ্ছে এই ম্যাচও যথেষ্ট হাই স্কোরিংই হতে চলেছে। এই পিচে প্রথম ইনিংসে আইপিেলে গড় রান ১৬৬। কিন্তু এই মরসুমে সেই রান বেড়ে হয়েছে ২২২।
কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স হেড টু হেড
ম্যাচ – ২। কলকাতা নাইট রাইডার্স – ১। গুজরাত টাইটান্স – ১।