পাওয়ার প্লে-তে খারাপ পারফরম্যান্সই সিএসকের হারের কারণ, মনে করছেন মাইকেল ভন

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

প্রথম লেগের পর ফিরতি লেগের ম্যাচেও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থানের ২০২ রানের জবাবে নেমে মাত্র ১৭০ রানেই শেষ হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। ৩২ রানে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে চেন্নাইয়ের সুপার কিংসরা। সেইসঙ্গে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও হারিয়েছে চেন্নাই সুপার কিংস। েেকেন চেন্নাই সুপার কিংসের এমন হার হয়েছে, তা নিয়েই এবার বিশ্লেষণ করেছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভন। তাঁর মতে পাওয়ার প্লে-তে খারাপ পারফরম্যান্সই চেন্নাই সুপার কিংসের হারের অন্যতম কারণ।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্তান রয়্যালস।  সুরু থেকেই চেন্নাই সুপার কিংসের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিল চেন্নাই সুপার কিংস। আর তাতেই সাফল্য এসেছিল তাদের। জস বাটলার না পারলেও রানের ঝড় তুলেছিলেন সেই ম্যাচে যশস্বী জয়সওয়াল। আর তাতেই রাজস্থান রয়্যালস বিরাট রানে পৌঁছেছিল। পাওয়ার প্লেতেও বড় রান তুলতে পেরেছিল রাজস্থান রয়্যালস। আর জবাবে ব্যাটিং করতে নেমে সেই জায়গাতেই চেন্নাই সুপার কিংস পিছিয়ে পড়েছিল বলে মনে করছেন মাইকেল ভন।

পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গিয়েছে চেন্নাই সুপার কিংস

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটি অন্যতম ধারাবাহিকতা বজায় রেখেছিল। সেই ধারা রাজস্থান রয়্যালসের বিরুদ্দে দেখার অপেক্ষায় ছিল সকলে।  কিন্তু রুতুরাজ গায়কোয়াড় ও  ডেভন কনওয়ে সেই কাজটাই করতে এদিন ব্যর্থ হয়েছিলেন। পাওয়ার প্লে-েতে চেন্নাই সুপার কিন্তু এদিন বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে মাত্র ৪২ রান করতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। আর সেটাই যে তাদের হারের পিছনে অমন্যতং কারম তা মানতে কোনও দ্বিধা নেই মাইকেল ভনের.

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “চেন্নাই সুপার কিংসের পাওয়ার প্লের পারফরম্যান্সটাই এদিন আমাকে হতবাক করেছে। কারণ সেখানে তারা মাত্র ৪২ রান করেতে পেরেছিলেন। সেইসঙ্গে ডেঙন কনওয়ের উইকেটও হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। তারা যদি সেখানে ২ থেকে ৩টি উইকেট খুইয়েও ৬০ রান করতে পারত, তবেও এই ম্যাচে চেন্নাই সুপার কিংসই এগিয়ে থাকত। কোনও দলের পক্ষেই ২০০ রান তাড়া করে জেতা সম্ভব নয়, যদি পাওয়ার প্লে-কে তাদের রানরেট সাত থাকে। এই ম্যাচে রান তাড়া করার ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের পাওয়ার প্লের পারফরম্যান্সের খেসারতই দিতে হয়েছে”।

ডেভন কনওয়ে থেকে রুতুরাজ গায়কোয়াড়া। কেউই এদিন ওপেনিংয়ে সেভাবে জ্বলে ুঠতে পারেননি। সেইসঙ্গে এই ম্যাচে অজিঙ্ক রাহানে, মোঈন আলিরাও ব্যর্থ হয়েছে।  রাজস্থান রয়্যালসের কাছে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গিয়েছে চেন্নাই সুপার কিংস। পরের ম্যাচেই তারা ঘুরে দাঁড়াতে পারে কি্না সেটাই এখন দেখার।

close whatsapp