আইপিএল ২০২৩, ম্যাচ ৩৮: পিবিকেএস বনাম এলএসজি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

পাঞ্জাব কিংস চায়বে তাদের অধিনায়ক শিখর ধাওয়ান যেন ম্যাচ ফিট হয়ে ওঠেন

Punjab Kings
Punjab Kings. (Photo Source: PunjabKings/Twitter)

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৩ রানে জেতার পরে ২৮শে এপ্রিল, শুক্রবার, পাঞ্জাব কিংস (পিবিকেএস) ঘরের মাঠে আইপিএল ২০২৩-এ তাদের অষ্টম ম্যাচে নামার জন্য প্রস্তুত। চলমান আইপিএল ২০২৩-এর ৩৮তম ম্যাচে মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)।

চোটের কারণে তিনটি ম্যাচ খেলতে পারেননি পিবিকেএস অধিনায়ক শিখর ধাওয়ান এবং ফ্র্যাঞ্চাইজি প্রত্যাশা করবে তিনি যেন দ্রুত ফিটনেস ফিরে পান। তবে অধিনায়ককে ছাড়াই আগের আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২১৪ রান খাড়া করেছিল পিবিকেএস। আর্শদীপ সিংয়ের ৪ উইকেটের স্পেলের সৌজন্যে দুই পয়েন্ট পেয়েছিল পাঞ্জাব। ৭ ম্যাচ ৮ পয়েন্ট নিয়ে পিবিকেএস ষষ্ঠ স্থানে আছে।

এদিকে, লখনউ আগের ম্যাচে সহজ জয়ের সুযোগ হাতছাড়া করার পরে পাঞ্জাবের বিপক্ষে জয়ের রাস্তা খুঁজে পেতে চায়বে। ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এলএসজির ইনিংস শেষ হয়েছিল ১২৮ রানে। শেষ ৬ ওভারে মাত্র ৩১ রান করতে হত তাদের, কিন্তু সেই অল্প রানও তোলা সম্ভব হয়নি। অধিনায়ক কেএল রাহুল হাফ সেঞ্চুরি করলেও, তাঁর মন্থর ইনিংসের জন্য সমালোচিত হয়েছিলেন। ৭ ম্যাচে চারটি হয়ে নিয়ে সুপার জায়ান্টস চতুর্থ স্থানে রয়েছে।

পিচ কন্ডিশন

মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য উপভোগ্য হবে। প্রথম ইনিংসে স্পিনারদের প্রভাব থাকলেও, ম্যাচের দ্বিতীয়ার্ধে পেসারদের দক্ষতার উপর নির্ভর করবে রানের গতি কম রাখা। ১৮০ রানের কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে।

উভয় দলের কম্বিনেশন

পাঞ্জাব কিংস

দীর্ঘ চোট বিরতির পরে শিখর ধাওয়ান সম্ভবত পাঞ্জাবের একাদশে ফিরে এসে নেতৃত্ব দিতে প্রস্তুত হবেন। যদি তিনি না খেলতে পারেন, তবে স্যাম কারান অধিনায়কত্ব পালন করবেন এবং ওপেনার হিসেবে আবারও সুযোগ পেতে পারেন অথর্ব তাইদে। বিদেশী পেসার হিসেবে একাদশে ফিরে আসতে পারেন কাগিসো রাবাডা। ম্যাথিউ শর্টের পরিবর্তে খেলানো হতে পারে সিকান্দার রাজাকে।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, হারপ্রীত ভাটিয়া, লিয়াম লিভিংস্টোন, সিকান্দার রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, আর্শদীপ সিং।

লখনউ সুপার জায়ান্টস

গত ম্যাচে ভয়াবহ হারের পরে এলএসজি নিঃসন্দেহে তাদের কম্বিনেশন নিয়ে উদ্বিগ হবে। দীপক হুডা চলমান মরসুমে সাত ইনিংসের মধ্যে ছয়টিতে এক অঙ্কের রানে আউট হয়েছেন। তাঁকে বাদ দিয়ে মনন ভোহরাকে সুযোগ দেওয়া হতে পারে। অধিনায়ক রাহুল যেহেতু পাওয়ারপ্লে ওভারের বিশেষ সুবিধা নিতে পারছেন না, তাই ওপেনার হিসেবে ভোহরাকে পাঠানো হতে পারে। আয়ূষ বাদোনিকে বাদ দিয়ে কৃষ্ণাপ্পা গৌথামকে ফিনিশার হিসেবে ব্যবহার করার কথা ভাবতে পারে এলএসজি। বিদেশী পেসারের স্লটে প্রত্যাবর্তন হতে পারে মার্ক উডের।

সম্ভাব্য একাদশ: কাইল মেয়ার্স, মনন ভোহরা, কেএল রাহুল, (অধিনায়ক), ক্রূণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড/নাভীন-উল-হক, রবি বিষ্ণোই, আভেশ খান।

হেড-টু-হেড

ম্যাচ – ২ | পাঞ্জাব কিংস – ১ | লখনউ সুপার জায়ান্টস – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp