আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখালেও ১০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল জেসন রয়ের
আপডেট করা - Apr 27, 2023 1:48 pm

কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন জেসন রয়। গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেও জেসন রেয়ের পারফরম্যান্সের দারা অব্যহত ছিল। কলকাতা নাইট রািডার্সের বড় রানের রাস্তাটা কার্যত তিননিই তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সেই ম্যাচ জিততেও কলকাতা নাইট রাইডার্সের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু সেই জয়ের মাঝেও একটা খারাপ লাগা রয়েই গিয়েছে। ভাল পারফরম্যান্স করেও শাস্তির মুখে কলকাতা নািট রাইডার্সের তারকা ওপেনার জেসন রয়।
আইপিএলের কোড অব কনডাক্ট ভাড়ার জন্য ১০ শতাংশ ম্যাচ কাটা গেল জেসন রয়ের। মাঠে ক্রিকেটারদের আচরণ এবং খারাপ ব্যবহারের জন্য ২.২ আর্টিকেল অনুযায়ী তাদের শাস্তি পেতে হয়। সেই ধারা অনুযায়ীই জেসন রয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ম্যাচ রেফারি। সেই দায় অবস্য স্বীকারও করে নিয়েছেন জেসন রয়। এরপরই তাঁর ১০ শতাংশ ম্যাচ ফি কাটার শাস্তি দেওয়া হয়েছে। রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেমন জেসন রয়।
আরসিবির বিরুদ্ধ ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন জেসন রয়
সাকিব আল হাসানের পরিবর্তে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে এসেছেন জেসন রয়। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নাইট রাইডার্সের ম্য়াচের আগেিকলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাঁকে খেলানো হয়নি। সেষ তিন ্মযাচে কলকাতা নািট রাইডার্সের বিরুদ্ধে খেলেছেন তিনি। সেখানে পরপর দুই ম্যাচেই জেসন রয়ের ব্যাটে এসেছে অর্ধশতরান। তেন্নাি সুপার কিংসের রানের পাহাড়ের বিরু্দ্ধেও তিনি ছিলেন বিধ্বংসী মেজাজে। সেই ম্যাচে অর্ধশতরান করেছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বি্রুদ্ধেও তাঁর পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে টস হারলেও এদিন প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেখানেই ওপেনিংয়ে দুরন্ত মেজাজে ছিলেন তিনি। নারায়ন জগদীশানকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ৮৩ রানের পার্টনারসিপ তৈরি করেছিলেন জেসন রয়। আর সেই পার্টনারশিপটাই যে কলকাতা নাইট রাইডার্সের বড় রানের রাস্তাটা পাাকা করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে জেসন রয়ের বিধ্বংসী একটা ইনিংস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন জেসন রয়। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছিল পাঁচটি ওবার বাউন্ডারি এবং চারটি বাউন্ডারি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জেসন রয়ের স্ট্রাইকরেট ছিল এদিন ১৯৩.১০। এই পারফরম্যান্সের ধারা পরবর্তী ম্যাচ গুলোতেও জেসন রয় ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।