ইডেনের পিচ দেখে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় রান হওয়ার ব্যপারে আশাবাদী পিচ কিউরেটরও
আপডেট করা - May 23, 2022 9:58 pm

গোটা কলকাতা এখন আইপিএল জ্বরে আক্রান্ত। দীর্ঘ তিন বছর পর ফের আইপিএলের আসর বসেছে কলকাতায়। মঙ্গলবার ও বুধবার ইডেন গার্ডেন্সে আইপিএলের জোড়া প্লঅফের ম্যাচ। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। সেইসঙ্গে নিজে এসে ইডেনের কাজ দেখছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার আইপিএলের প্লঅফের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। কোয়ালিফায়ার ওয়ানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। আর এমন হাই প্রোফাইল ম্যাচের সকলের নজরই রয়েছে ইডেনের পিচের।
মঙ্গলবার প্লেঅফের প্রথম ম্যাচে কেমবন হবে পিচ। ইডেনের পিচে কী কোনও নতুন চমক লুকিয়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে শোনাযাচ্ছে মঙ্গলবারের প্লেঅফে দুই দলই পেতে চলেছে হাইস্কোরিং। শোনাযাচ্ছে ইজেনের স্পোর্টিং পিচে দুই দলের ব্যাটাররাই পাবেন বেশ সুবিধা। আর ইডেন গার্ডেন্সের পিচ দেখে খুশি খোদ বোর্ড সভাপত্ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্লেঅফের ম্যাচে যে ইডেন গার্ডেন্সে বড় রান হবে, সে ব্যপারে যথেষ্ট আশাবাী বোর্ড সভপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইডেনে প্লেঅফের জোড়া ম্যাচ। সেইসঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। যদিও সিএবি কিন্তু যেকোনওরকম পরস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। সেইসঙ্গে ইডেন গার্ডেন্সের পিচ থেকে সমস্ত দিক নিজে খুটিয়ে দেখে নিচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার নিজে ুবার এেছিলেন ইডেনের সমস্ত কা দেখার জন্য। সবদিকের পাশাপাশি ইডেনের পিচও দেখলেন খুটিয়ে। আর ইডেনের পিচ দেখে তিনি যে বেশ খুশি তা বোঝাতে দ্বিধা করেননি প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক তথা বোর্ড সভাপতি।
হাইস্কোরিং ম্যাচ হওয়ার ব্যপারে আশাবাদী ইডেনের পিচ কিউরেটরও
পিচ দেখার সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “পিচ ভাল হয়েছে। আশা করছি অনেক রান হবে”। আর বোর্ড সভাপতির এই কথা শোনার পর স্বস্তি পেতেই পারে আইপিএলের প্লেঅফে পৌঁছনো চার দল। শুধুসৌরভ গঙ্গেপাধ্যায়ই নয়, ইডেন গার্ডেন্সের পিচে বড় রান হওার ব্যপারে আশাবাদী খোদ পিচ কিউরেটর সুজন গঙ্গোপাধ্যায়ও।
তাঁর মতে প্লেঅফের ম্যাচের জন্য এই পিচ থেকে ব্যাটাররা যথেষ্ট সুবিধা তুলতে পারবেন। একেবারে স্পোর্টিং উইকেটই প্রস্তুত করা হয়েছে এবার। শুধ তাই নয় পিচ কিউরেটর সুজন গঙ্গোপাধ্যায় এই পিচে ২০০ রান হওয়ার ব্যপারেও যথেষ্ট আশাবাদী। যদিও শেষপর্যন্ত এই পিচের সুবিধা ক্রিকেটাররা কতটা তুলতে পারে তাতো সময়ই বলবে।
এদিন বৃ্ষ্টি না হওয়ায় পিচ প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য পেয়েছেন ইডেনের পিচ প্রস্তুতকারকরা। ম্যাচের দিন বৃষ্টি হলেও সিএবি অবশ্য সমস্তরকমভাবে প্রস্তুত রয়েছে। অন্যদিকে গত দুদিন প্রস্তুতি নাম সারলেও, সোমবার সকালেই ইডেন গার্ডেন্সে প্রস্তুতিতে নেমে পড়েছিল লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে এদিনই সন্ধেবেলা ইডেনে প্রস্তুতি শুরু করল গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসও। এখন শুধুই ইডেনের পিচে বল গড়ানোর অপেক্ষা।