“হারারই যোগ্য আমরা” – সতীর্থদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন বিরাট কোহলি

আরসিবিকে হারিয়ে কেকেআর সপ্তম স্থানে উঠে এসেছে

Virat Kohli
Virat Kohli. (Image Source: IPL/BCCI)

২৬শে এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২১ রানে হেরে যাওয়ার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অস্থায়ী অধিনায়ক বিরাট কোহলি তাঁর সতীর্থদের সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে দলের ফিল্ডিং যথাযথ ছিল না এবং মিডল অর্ডারের ব্যাটিং আবারও সাধারণ মানের ছিল। ৩৪ বছর বয়সী আরও উল্লেখ করেছেন যে দুটি ক্যাচ ড্রপ করে প্রতিপক্ষের হাতে ম্যাচটি তুলে দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, কেকেআর অধিনায়ক নীতিশ রানা প্রথম ইনিংসে দুবার বাঁচে যান। বাঁ-হাতি ব্যাটার শেষ অবধি মাত্র ২১ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে ৬৬ রান করার পরে মাঝের ওভারে নাইট রাইডার্সের রানের গতি কমে গিয়েছিল। সেই সময়ে নীতীশের ইনিংস খেলার রঙ বদলে দিয়েছিল এবং বিরাটও মনে করেন আইপিএল ২০২৩-এ তাদের চতুর্থ পরাজয়ের কারণ নীতীশের ইনিংস।

“সত্যি বলতে আমরা ম্যাচটা তাদের হাতে তুলে দিয়েছি। আমরা হারার যোগ্য ছিলাম। আমরা যথেষ্ট পেশাদার ছিলাম না। আমরা ভালো বোলিং করেছি কিন্তু ফিল্ডিং মানসম্মত ছিল না। আমরা দুটি সুযোগ ছেড়েছিলাম, যার জন্য আমাদের অতিরিক্ত ২৫-৩০ রান খরচ হয়েছিল। ব্যাটিংয়ের সময়ে আমরা খুব ভালোভাবে সেট ছিলাম, কিন্তু তারপর চার-পাঁচটি নরম ডিসমিসালের কারণে ভুগলাম,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় কোহলি বলেছেন।

উইকেট নেওয়ার বল নয়, এমন ডেলিভারিতেও আমরা সরাসরি ফিল্ডারদের দিকে বল পাঠিয়েছি: বিরাট কোহলি

বিরাট কোহলি চলমান মরসুমে তাঁর পঞ্চম হাফ সেঞ্চুরি করে আরসিবিকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তবে তিনি আউট হতেই পরপর উইকেট হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আরসিবি। তাঁদের পারফর্ম্যান্স বিশ্লেষণ করে কিংবদন্তী ব্যাটার বলেছেন যে আরও একটি বড় পার্টনারশিপ হলেই তাঁরা জিতে যেতেন। ৩৪ বছর বয়সী এও উল্লেখ করেছেন যে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।

“উইকেট নেওয়ার বল নয়, এমন ডেলিভারিতেও আমরা সরাসরি ফিল্ডারদের দিকে বল পাঠিয়েছি। তাড়া করার সময়ে উইকেট হারানোর পরেও, একটি জুটি আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল। তবে আমাদের একটি পার্টনারশিপ কম ছিল। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমরা জিতছি, আবার হারছি। এটা এমন কিছু নয় যা আমাদের নার্ভাস করে। টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে ভালো অবস্থায় থাকতে আমাদের কিছু অ্যাওয়ে গেম জিততে হবে,” বিরাট বলেছেন।

close whatsapp