কৃতজ্ঞ ভেঙ্কটেশ ভরা ইডেন গার্ডেন্সে খেলার জন্য মুখিয়ে আছেন
স্বীকার করলেন কেকেআর সুযোগ দিয়েছিল বলেই নিজের প্রতিভা দেখানোর মঞ্চ পেয়েছিলেন
আপডেট করা - Dec 2, 2021 11:35 am

আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যে ৪ জন খেলোয়াড়কে ধরে রাখার জন্য বেছে নিয়েছে তার মধ্যে অন্যতম নাম উঠতি অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ২০২১ আইপিএলের আবিষ্কার আইয়ারকে টুর্নামেন্টের ২০২২ সংস্করণের জন্য কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৮ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। স্বীকার করলেন আইয়ারকে রিটেইন করায় তিনি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ।
আমার উপর বিশ্বাস রাখার জন্য ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ: ভেঙ্কটেশ আইয়ার
এই বিধ্বংসী বাঁ-হাতি ব্যাটার প্রকাশ করেছেন যে কেকেআর ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখায় তিনি খুশি। কেকেআ্ররের কারণেই ২৬ বছর বয়সী মধ্যপ্রদেশের ক্রিকেটার লাইমলাইটে আসতে পেরেছেন এবং তাঁর উপর কেকেআর ম্যানেজমেন্ট বিশ্বাস করায় তিনি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ।
“আমি ফিরে আসতে পেরে সত্যিই খুশি, কেকেআর সেই ফ্র্যাঞ্চাইজি যে আমাকে আমাকে নিজের প্রতিভা দেখানোর সুযোগ করে দিয়েছে এবং ক্রিকেট বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমার উপর তাদের বিশ্বাস রাখার জন্য কেকেআর ম্যানেজমেন্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি,” কেকেআর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে ভেঙ্কটেশ আইয়ার বলেছেন।
ভেঙ্কটেশ আইয়ার আরও বলেছিলেন যে তিনি যখন কেকেআর দলের হয়ে খেলছেন তখন তিনি অনুভব করেন যে তিনি ঘরের মাঠে খেলছেন এবং যোগ করেছেন যে কলকাতা ফ্র্যাঞ্চাইজি তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইয়ার এই বলে শেষ করেছেন যে তিনি কলকাতার দর্শকঠাসা ইডেন গার্ডেন্সে খেলার জন্য উন্মুখ।
“কেকেআরের অংশ হিসেবে আমার মনে হয় আমি ঘরের মাঠে খেলছি। এই ফ্র্যাঞ্চাইজি আমাকে ভারতের নীল জার্সি পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি ইডেন গার্ডেন্সে খেলার জন্য উন্মুখ, সেখানে বিপুল সংখ্যক দর্শকের ভরা মাঠে খেলা সব সময়ই বিশেষ ব্যাপার,” ভেঙ্কটেশ আইয়ার শেষে বলেছেন।
ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের ২০২১ সংস্করণে অনবদ্য ফর্মে ছিলেন এবং ওপেনিংয়ে নেমে ইনিংসের শুরুতে ঝোড়ো ব্যাটিং করতেন। তিনি টুর্নামেন্টে ১০টি ম্যাচে ৪১.১১ গড়ে ৩৭০ রান করেছেন ১৩০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন।