প্রায় দেড় বছর বাদে টেস্ট স্কোয়াডে ফিরলেন আজিঙ্ক্যা রাহানে, উচ্ছ্বসিত অনুরাগীরা
বিগত রঞ্জি ট্রফি সংস্করণে ৭ ম্যাচে ৬৩৪ রান করেছিলেন
আপডেট করা - Apr 25, 2023 1:19 pm

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২৫শে এপ্রিল, মঙ্গলবার, ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যা আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে। উল্লেখ্য, আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটার আজিঙ্ক্যা রাহানে ২০২২-এর জানুয়ারির পরে জাতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন করেছেন।
মুম্বাইয়ের হয়ে সাম্প্রতিক রঞ্জি ট্রফি মরসুমে লাল বলের ফর্ম্যাটেও তাঁর ফর্ম পুনরুদ্ধার করেছিলেন রাহানে। ৭ ম্যাচে ৬৩৪ রান করেছিলেন ৫৭.৬৩ গড়ে। দুটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। আইপিএলে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিতে এসে রাহানে এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে ১৯৯.০৫-এর বিস্ফোরক স্ট্রাইক রেটে ২০৯ রান করেছেন। তাঁর সংগ্রহের স্কোর যথাক্রমে ৬১, ৩১, ৩৭, ৯, ৭১*।
টেস্ট ফর্ম্যাটে পাঁচ হাজার রান পূর্ণ করার কাছাকাছি আছেন আজিঙ্ক্যা রাহানে
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর সাম্প্রতিকতম ইনিংসে ডান-হাতি ব্যাটার ২৪৪.৮২ স্ট্রাইক রেটে মাত্র ২৯ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পাঁচটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে। এই কৃতিত্বের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন রাহানে। এমন জ্বলন্ত ফর্ম ভারতীয় দলের নির্বাচক কমিটির নজর এড়ায়নি এবং রাহানেকে পুরস্কৃত করা হয়েছে ডাব্লিউটিসি ফাইনালে সুযোগ দিয়ে।
২০২২-এর জানুয়ারিতে কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে শেষবার ভারতের সাদা জার্সিতে খেলেছিলেন রাহানে। দুই ইনিংসে ব্যাটারটি যথাক্রমে নয় এবং এক রান করতে সক্ষম হয়েছিলেন। রাহানে এখনও অবধি ৮২ টেস্টে ৪৯৩১ রান করেছেন ৩৮.৫২ গড়ে। তাঁর সংগ্রহে ১২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরি।
ধারাবাহিকভাবে খারাপ ফর্মে থাকায় রাহানেকে টেস্ট স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছিল। তবে শুধু তাঁর সাম্প্রতিক ব্যাটিং ফর্মই আবার তাঁকে টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনেনি। পিঠের চোটের কারণে শ্রেয়াস আইয়ার বেশ কিছু সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে যাওয়ায় বিসিসিআই রাহানের মতো একজন সিনিয়র ব্যাটারকে এনে আইসিসি ইভেন্টের জন্য দলকে মজবুত করতে চেয়েছে। টেস্ট দলে ফিরে আসায় ক্রিকেট অনুরাগীরা রাহানেকে নিয়ে টুইটারে উচ্ছ্বসিত হয়েছেন।
রাহানের প্রত্যাবর্তনের পরে টুইটার জনতার প্রতিক্রিয়া
Ajinkya Rahane is back in the test squad.
Welcome Back Rahane. pic.twitter.com/DsLfxfBHZH
— ` (@rahulmsd_91) April 25, 2023
It ain't over, until it is over 👊#CricTracker #AjinkyaRahane #WTCFinal pic.twitter.com/jVj5QZO9Zr
— CricTracker (@Cricketracker) April 25, 2023
Ajinkya Rahane included in the Indian team for WTC Final 2023.
Welcome back Rahane 🤞💪#AjinkyaRahane #wtcfinal #WTC2023 pic.twitter.com/X4EAomVGaJ
— Ashutosh Srivastava 🇮🇳 (@sri_ashutosh08) April 25, 2023
Ajinkya Rahane What A Comeback. Totally Happy For Jinx 💛💫.
Hard Work Pays Off pic.twitter.com/Xs4ip1Dk2T
— Aufridi Chumtya (@ShuhidAufridi) April 25, 2023
BCCI included Ajinkya Rahane for WTC Final 2023. Welcome back Rahane🤞#WTC23 #wtcfinal #AjinkyaRahane pic.twitter.com/huzLGDKH9q
— Ashutosh Srivastava 🇮🇳 (@sri_ashutosh08) April 25, 2023
https://twitter.com/themahiera/status/1650743487376289792
Ajinkya Rahane in last 20 days:
•Comeback in IPL.
•Scored 61(27) in first match IPL 2023.
•209 runs, 52.3 ave, 199.05 SR.
•Best strike rate in this IPL.
•Man of the match award in this IPL.
•Selected in India's squad for WTC final.AJINKYA RAHANE, 2.0 NOW. INCREDIBLE. pic.twitter.com/sCPDizwaRY
— Tanuj Singh (@ImTanujSingh) April 25, 2023
Be Scared Aussies ! Ajinkya Rahane is coming for the WTC Crown 👑 pic.twitter.com/o7qj04MEJD
— 🄺Ⓐ🅃🄷🄸🅁 1⃣5⃣ (@katthikathir) April 25, 2023
The Return of Jinks🤩🤩❤️@ajinkyarahane88 #AjinkyaRahane
Dropped from BGT
Selected for WTC FINAL
Inspirational journey of 👏#Rahane #wtcfinal pic.twitter.com/6IEvMEXQih— MSD Fan (@Samantha_fanboy) April 25, 2023