টি-২০ ক্রিকেটে স্ট্রাইক রেটের গুরুত্বের ব্যাপারে মুখ খুললেন মিতালি রাজ

Mithali Raj
Mithali Raj. (Photo Source: Mithali Raj/ Twitter)

ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ টি-২০ ক্রিকেটে স্ট্রাইক রেটের গুরুত্বের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। এছাড়াও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চালু করা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। ভারতের হয়ে মিতালি রাজ ৮৯টি টি-২০ ম্যাচ খেলেছেন এবং ২৩৬৪ রান করেছেন। তার রানের গড় হল ৩৭.৫২। তিনিই একমাত্র ভারতীয় মহিলা ক্রিকেটার যার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের গড় ৩০-এর বেশি।

মিতালি রাজ বলেছেন যে বিরাট কোহলি পাওয়ার-হিটিং করার চেয়ে বাউন্ডারি এবং রানিং বিটুইন দ্য উইকেটের মাধ্যমে বেশি রান করেন। এই আইপিএলে বিরাট পাওয়ারপ্লেতে যেভাবে ব্যাটিং করেছেন সেটার প্রশংসা করেছেন তিনি। পেসারদের বিরুদ্ধে বিরাটের স্ট্রাইক রেট অসাধারণ বলে জানিয়েছেন মিতালি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিতালি বলেন, “বিরাট পাওয়ার-হিটিংয়ের চেয়ে চার এবং রানিং বিটুইন দ্য উইকেটের মাধ্যমে বেশি রান করেন। এই আইপিএলে পাওয়ারপ্লেতে তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেটার প্রশংসা করতেই হয়। বোলার যত দ্রুত বল করেন, তার পক্ষে রান করা তত সহজ হয়ে যায়। পেসারদের বিরুদ্ধে তার যে স্ট্রাইক রেট রয়েছে তা সত্যিই অসাধারণ।”

“আপনি যদি ভালো রান করেন তাহলে আপনার স্ট্রাইক রেটও ভালো হবে বলে আশা করা হয়” – মিতালি রাজ

মিতালি বলেছেন যে কোনো ব্যাটার যদি ভালো রান করেন তবে সবাই আশা করেন যে তার স্ট্রাইক ভালো হবে। কিন্তু কঠিন পিচে এবং দল উইকেট হারাতে থাকলে শুধুমাত্র স্ট্রাইক রেটে নজর দিলে হয় না বলে জানান তিনি। এছাড়াও মিতালি বলেছেন যে টি-২০ ক্রিকেটে স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ হলেও এটিই সবকিছু নয়।

মিতালি রাজ বলেন, “দুটিই গুরুত্বপূর্ণ… প্রথমত, এটি টি-টোয়েন্টি ক্রিকেটের অগ্রগতির প্রসঙ্গে আলোচনার বিষয় হয়ে উঠেছে কিন্তু অন্যটিকে উপেক্ষা করে একটি দিকে খুব বেশি জোর দেওয়া উচিত নয়। আপনি যদি ভালো রান করেন তাহলে আপনার স্ট্রাইক রেটও ভালো হবে বলে আশা করা হয়। কিন্তু যদি পিচ কঠিন হয় এবং আপনার দল উইকেট হারাতে থাকে তাহলে আপনি শুধুমাত্র স্ট্রাইক রেটের উপর নির্ভর করতে পারবেন না। আপনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করবেন, আপনাকে সবসময় আপনার দলের কথা ভাবতে হবে। এই ফরম্যাটে স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটিই সবকিছু নয়।”

close whatsapp