রোহিত, বুমরাহসহ চারজনকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স

দলের হাতে এখন অবশিষ্ট আছে ৪৮ কোটি টাকা

Mumbai Indians
Mumbai Indians. (Photo Source: IPL/BCCI)

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবারের আইপিএল জেতানো অধিনায়ক রোহিত শর্মা, মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব, পেসার জাসপ্রিত বুমরাহ এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ডকে আইপিএল ২০২২-এর আগে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। চমকপ্রদ্ভাবে হার্দিক পান্ডিয়া ও ইশান কিশানকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিসিসিআই-এর প্রকাশিত রিটেনশন নিয়ম অনুসারে, বিদ্যমান আটটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ তিনজন ভারতীয় (ক্যাপড বা আনক্যাপড) এবং সর্বোচ্চ দুইজন বিদেশী সহ চারজনের বেশি খেলোয়াড় রাখতে পারত না।

প্রথম পছন্দ হিসেবে রোহিতকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত ২০১৩ সাল থেকে অধিনায়ক ছিলেন, এবং দলকে পাঁচবার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০) শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দিয়েছেন। তিনি ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান স্তম্ভ। তাই অবাক হওয়ার কিছু ছিল না যে, ১৬ কোটি টাকায় ধরে রাখা প্রথম খেলোয়াড় তিনিই হলেন। 

রোহিত তার ২১৩টি আইপিএল ম্যাচের ১৬৮টি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১১ সাল থেকে তাদের সাথে যুক্ত রোহিত। মুম্বইয়ের বহু উত্থান-পতনের সাক্ষী রোহিত।  

বুমরাহকে ফ্র্যাঞ্চাইজি ১২ কোটির বিনিময়ে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ধরে রেখেছে। ২০১৩-য় মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকে তিনি অন্য কোন দলের হয়ে আইপিএল খেলেননি। তাঁর ১০৬ ম্যাচের কেরিয়ারে তিনি ১৩০টি উইকেট নিয়েছেন। মুম্বইয়ের বোলিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ বুমরাহ। 

৮ কোটি টাকায় মুম্বাইয়ের তৃতীয় রিটেনশন সূর্যকুমার যাদব। তাঁর সঙ্গে রিটেনশনের লড়াইয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া এবং ইশান কিষাণ। দুজনকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার। মিডল-অর্ডারে ধারাবাহিকতা দেখানোর জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন এই বছর। যাদবের ২০২১ সালের মরসুম খুব একটা ভালো ছিল না। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছহিল তাঁর। তাঁর আইপিএল পরিসংখ্যান – ৬১ ম্যাচে১৩৭.১০ স্ট্রাইক রেটে ১৭৩৩ রান।  

৬ কোটি টাকার জন্য চতুর্থ এবং চূড়ান্ত বাছাই, ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ডও তার পুরো আইপিএল ক্যারিয়ার শুধুমাত্র এই একটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্বই করেছেন কারণ দল তাকে ২০১০ সালে নেওয়ার পর থেকে ছাড়েনি। টি-টোয়েন্টির জন্য সারা বিশ্ব ঘুরে বেড়ানো পোলার্ড বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার। 

মুম্বই ইন্ডিয়ান্সের রিটেইন করা ক্রিকেটার

রিটেনশন ১ – রোহিত শর্মা (১৬ কোটি টাকা)

রিটেনশন ২ – জসপ্রিত বুমরাহ (১২ কোটি টাকা)

রিটেনশন ৩ – সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা)

রিটেনশন ৪ – কাইরন পোলার্ড (৬ কোটি টাকা)

অবশিষ্ট অর্থ – ৪৮ কোটি টাকা  

close whatsapp