দলের অনভিজ্ঞ ব্যাটারদের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন আরসিবির প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার
আপডেট করা - Apr 20, 2023 3:29 pm

২০শে এপ্রিল, বৃহস্পতিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ২৭ তম ম্যাচে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হবে। আগের ম্যাচে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে ৮ রানে পরাজিত হয়েছিল আরসিবি। এই মরসুমে ফাফ ডু প্লেসিসের দল এখনও অবধি ২টি ম্যাচ জিতেছে।
দলের অভিজ্ঞ খেলোয়াড়রা অর্থাৎ অধিনায়ক ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল ভালো ফর্মে রয়েছেন। আইপিএল ২০২৩-এ আরসিবির দুই ওপেনার ডু প্লেসিস এবং কোহলি এখনও অবধি ৫টি ম্যাচ খেলে যথাক্রমে ২৫৯ রান এবং ২২০ রান করেছেন। গ্লেন ম্যাক্সওয়েলও ভালো রান করেছেন। ৫টি ম্যাচের পর তার রানসংখ্যা হল ১৭৬ রান। যাইহোক, এই মরসুমে আরসিবির অনভিজ্ঞ খেলোয়াড়রা ব্যাট হাতে এখনও অবধি তেমন একটা নজরকাড়া ইনিংস খেলতে পারেননি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ জানিয়েছেন যে দলের অনভিজ্ঞ খেলোয়াড়দের উপর তাদের বিশ্বাস রয়েছে। তিনি ডিসির বিরুদ্ধে মহিপাল লোমরোরের খেলা ইনিংস এবং শাহবাজের করা পার্টনারশিপের কথাও উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেছেন দলের টপ অর্ডারের ব্যাটাররা খুব ভালো খেলছে এবং সেই কারণে দলের অনভিজ্ঞ খেলোয়াড়রা বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পাননি।
স্পোর্টসকিডা সঞ্জয় বাঙ্গারকে উদ্ধৃত করে, “আমাদের অনভিজ্ঞ ব্যাটারদের ক্ষমতার উপর আমাদের অনেক বিশ্বাস আছে, কারণ তারা গত দুই বছর ধরে আমাদের সাথে আছে। এখন পর্যন্ত তারা খুব নজরকাড়া ইনিংস খেলতে পারেননি, কিন্তু ডিসির বিরুদ্ধে আমরা মহিপালের ৩০-এর কাছাকাছি সেই ইনিংস এবং শাহবাজের করা পার্টনারশিপের কথা ভুলতে পারি না।”
তিনি আরও বলেন, “সুতরাং, তারা আসলে দীর্ঘ সময়ের জন্য ব্যাট করার সুযোগ পায়নি, কারণ আমাদের টপ অর্ডার খুব ভালো খেলছে।”
“আমাদের রানিং বিটুইন দ্য উইকেটের উপর অনেক কিছু নির্ভর করছে” – সঞ্জয় বাঙ্গার
সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রানিং বিটুইন দ্য উইকেট অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তিনি বলেছেন যে এটি তাদের ব্যাটিং বিভাগকে করতে দেখা যাবে।
সঞ্জয় বাঙ্গার বলেন, “আমাদের রানিং বিটুইন দ্য উইকেটের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনি এটি আমাদের ব্যাটিং বিভাগের তরফ থেকে দেখতে পাবেন।”