সানরাইজার্স হায়দ্রাবাদকে তাদের ঘরের মাঠে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রাখল মুম্বাই ইন্ডিয়ান্স

Rohit Sharma and Cameron Green
Rohit Sharma and Cameron Green. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ২৫ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ১৪ রানে পরাজিত করল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল রোহিত শর্মার দল।

টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরু থেকেই আক্রমনাত্মকভাবে ব্যাটিং করছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। অধিনায়ক রোহিত শর্মা ৬টি চার সহ ১৮ বলে ২৮ রান করেন। ইশান কিষানও ৩টি চার এবং ২টি ছয় সহ ৩১ বলে ৩৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

এই ম্যাচে এমআইয়ের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ব্যাটসম্যান ছিলেন ক্যামেরন গ্রিন। তিনি ৪০ বলে অপরাজিত ৬৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছয়। তিলক ভার্মা ২টি চার এবং ৪টি ছয় সহ ১৭ বলে ৩৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। টিম ডেভিড ১১ বলে ১৬ রান করে রান আউট হন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। মার্কো জানসেন ২ উইকেটের বিনিময়ে ৪ ওভারে ৪৩ রান দেন। নটরাজন এই ম্যাচে অনেক রান দিয়েছেন। তিনি ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট নেন। ভুবনেশ্বর কুমারও ১টি উইকেট শিকার করেন।

২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এই ম্যাচে ম্যাচে বড় রান করতে পারেননি হ্যারি ব্রুক। তিনি ৭ বলে মাত্র ৯ রান করে আউট হন। মায়াঙ্ক আগরওয়াল অর্ধশতরানের অনেক কাছাকাছি পৌঁছে আউট হন। তিনি ৪১ বলে ৪৮ রান করেন। রাহুল ত্রিপাঠিও বেশি রান পাননি। তিনি ৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এডেন মার্করাম শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ১৭ বলে ২২ রান করেন। অভিষেক শর্মা ২ বলে মাত্র ১ রান করেন। হেনরিখ ক্লাসেন ১৬ বলে ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। মার্কো জানসেন এবং ওয়াশিংটন সুন্দর যথাক্রমে ৬ বলে ১৩ এবং ৬ বলে ১০ রান করেন।

জেসন বেহরেনডর্ফ, রাইলি মেরেডিথ এবং পীযুষ চাওলা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে কামাল দেখানোর পর বল হাতে ১টি উইকেটও নেন ক্যামেরন গ্রিন। তিনি ১৯ তম ওভারে মাত্র ৪ রান দেন। শেষ ওভারে অর্জুন টেন্ডুলকার ভুবনেশ্বর কুমারকে আউট করেন। আইপিএলে এটি ছিল তার প্ৰথম উইকেট। ১৯.৪ ওভারে ১৭৮ রানে অলআউট  হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে দারুন অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন ক্যামেরন গ্রিন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp