আইপিএল নাকি বাংলাদেশ সিরিজ! দেশের প্রতি আনুগত্য দেখানোর পরীক্ষা প্রোটিয়াদের, মত ধারাভাষ্যকারের
দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটার আইপিএলের শুরুর দিকে নাও খেলতে পারেন
আপডেট করা - Mar 7, 2022 11:55 am

প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া মনে করেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের আইপিএল ২০২২ এবং বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কারণ বাংলাদেশ সিরিজটি আইপিএলের সূচীর সঙ্গে সংঘাতপূর্ণ। ১৮ই মার্চ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মুখোমুখি হবে। ওয়ানডে ২৩শে মার্চ শেষ হবে এবং এর পরে ৩১শে মার্চ থেকে টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় টেস্ট ৮ই এপ্রিল শুরু হবে এবং কোয়ারান্টাইন নিয়মের কারণে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা আইপিএলের শুরুর দিকের বেশ কিছু ম্যাচে থাকতে পারবেন না।
উল্লেখ্য, খেলোয়াড়রা আইপিএল নাকি বাংলাদেশ সিরিজ, কোনটা বেছে নেবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার খেলোয়াড়দের উপরেই ছেড়েছে সেই দেশের বোর্ড ক্রিকেট সাউথ আফ্রিকা। আইপিএল ২০২২ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে ২৬শে মার্চ শুরু হবে। বাংলাদেশের শাকিব আল হাসানের আইপিএলে চুক্তি না পাওয়ার কারণ হিসেবে অনেকে মনে করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ দায়ী।
চোপড়া ব্যাখ্যা করেছেন যে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বেছে নেওয়ার সিদ্ধান্ত তাদের আনুগত্য পরীক্ষা করতে পারে। কুইন্টন ডি কক যিনি শুধুমাত্র ওডিআই খেলবেন, ফলে তিন দিনের কোয়ারাটাইনের পরে লখনউ সুপার জায়ান্টদের হয়ে খেলতে তাঁর কোন বাধা থাকবে না এবং তিনি খুব বেশী হলে দুই বা তিনটি ম্যাচ খেলবেন না।
গুজরাত টাইটান্সের হয়ে ডেভিড মিলারের খেলা জরুরী: আকাশ চোপড়া
“দক্ষিণ আফ্রিকা বলেছে যে তারা খেলোয়াড়দের বলবে যে তাদের বিকল্প আছে, আসুন দেশের প্রতি আপনার আনুগত্য পরীক্ষা করি। সমাধান করা খুব কঠিন প্রশ্ন কারণ ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ই মার্চ, আইপিএল শুরু হচ্ছে ২৬শে মার্চ এবং তার আগে তিন দিনের কোয়ারেন্টাইন রয়েছে। ১৮, ২০ এবং ২৩শে মার্চ তিনটি ওডিআই। কুইন্টন ডি কক এখানে একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাই তিনি প্রথম ম্যাচে নাও থাকতে পারেন। লখনউ সুপার জায়ান্টস – এটি সম্পর্কে চিন্তা করুন, যদি না তিনি সেই ওডিআই না খেলার সিদ্ধান্ত নেন,” আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
চোপড়া যোগ করেছেন যে ডেভিড মিলারের প্রাপ্যতা গুজরাত টাইটান্সের জন্য একটি বিশাল উদ্বেগের বিষয় হবে কারণ তাদের স্কোয়াডে অনেক ফাঁক রয়েছে এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলোয়াড়রা টেস্ট সিরিজ নাও খেলতে পারেন বলে উল্লেখ করেছেন। দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ের উল্লেখযোগ্য উপস্থিতি আছে।
“ডেভিড মিলারও ওডিআই দলে আছেন – গুজরাত টাইটান্সের জন্য তাঁকে খেলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তিনি শুরুতে নাও থকতে পারেন। এর পরে সমস্যা আরও বাড়বে কারণ, দুটি টেস্ট ম্যাচ রয়েছে – প্রথমটি শুরু হবে ৩১শে মার্চ এবং দ্বিতীয়টি ১২ই এপ্রিল শেষ হবে৷ তার মানে অনরিখ নর্কিয়া, কাগিসো রাবাডা, মার্কো য়্যানসেন, লুঙ্গি ঙ্গিডি, রাসি ফান ডার ডাসেন, এইডেন মার্করাম – যারা টেস্ট ম্যাচ খেলতে চাইবেন তারা কাউকেই আইপিএলের শুরুতে পাওয়া যাবে না,” তিনি যোগ করেছেন।