ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

এই মহূর্তে লিগ টেবিলে নীচের সারিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ দুই দলই। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে সানরািজার্স হায়দরাবাদ। এই ম্যাচ জিততে পারলে দুই দলের সামনেই রয়েছে ওপরের দিকে উঠে আসার সম্ভাবনা। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। পরপর দুই ম্যাচেই জয়  পেয়েছে অই দুই দল। আর তাতেই যে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই ম্যাচে কিন্তু সানরাইজার্স হায়দরাবাদকেই খানিকটা এগিয়ে রাখছেন আকাশ চোপড়া।

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে এই ম্যাচে জয়ের চাবিকাঠি নাকি রয়েছে বোলারদের হাতেই। আর সেখানেই নাকি ূোলিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে এগিয়ে রয়েছে সানরাইউজার্স হায়দরাবাদ। বিশেষ করে তাদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বোলিংকেই এগিয়ে রাখছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। এই মাঠে ।ারা ভাল বোলিং করবে সেই দলের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশী বলে মনে করছেন প্রাক্তন েই ভারতীয় ক্রিকেটার।

শেষ দুই ম্যাচেই জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স

শেষ দুই ম্যাচেই ভালক পারফর্ম্যান্স দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স। ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবরে রানে ফেরা যে  মু্ম্বই ইন্ডিয়ান্সের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আকাশ চোপড়ার মতে গত ম্যাচের পর থেকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকেও অনেক বেশী আঁটোসাটো মনে হচ্ছে। আবার নাইটদের বিরুদ্ধে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদও রানের পাহাড় তৈরি করেছিল।

এই ্মযাচ নিয়ে আলোচনা করতে গিয়েই আকাশ চোপড়া নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “এই ম্যাচ খানিকটা হলেও সানরাইজার্স হায়দরাবাদের দিকেই রয়েছে। দুই দলের মধ্যেই সবকিছু মিলিয়ে দেখে আমি বুঝতে পারছি যে দলের বোলিং ইউনিট খানিকটা হলেও শক্তিশালী রয়েছে তারাই এগিয়ে থাকবে। এখানে সেটাই হায়দরাবাদের রয়েছে। এটা কিন্তু বেঙ্গালুরুর মাঠ নেই। যেখথানে অনেক বেশী রান হতে দেখা যাবে। বলা যেতেই পারে যে পারে ভাল বোলিং পারফর্ম্যান্সই এখানে পার্থক্য গড়ে দেবে”।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে এই দুই দল ১৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানেই কিন্তু পরিসংখ্যানে সামান্য এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০টি ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে  ৯ বার। এই ম্যাচে শেষপর্যন্ত কোন অধিনায়কের মুখে হাসি ফোটে সেটাই এখন দেখার।

close whatsapp