ডুপ্লেসি এবং তাঁর মধ্যে কেউ বেশীক্ষণ থাকতে পারলে ম্যাচের ফলাফল বদলে যেত, মত ম্যাক্সওেয়েলের
আপডেট করা - Apr 18, 2023 1:55 pm

সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে চিল রামনের ঝড়। চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে, শিবম দুবেরা যেমন রানের ঝড় তুলেছিলেন। তেমনই পাল্টা লড়াইয়ে রানের ফোয়ারা দেখা গিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডুপ্লেসির ব্যাটেও। যিদও শেষরক্ষা করতে পারেনি রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের কাছে ৮ রানে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর সেই আফসোসই যেন মিটথে না গ্লেন ম্যাক্সওয়েলের। তাঁর মতে তাঁর এবং ডুপ্লেসির মধ্যে কেউ যদি আরও কিছুক্ষণ মাঠে থাকতে পারতেন তবে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষেই আসত।
সোমবার আইপিেলের মঞ্চে ছিল দক্ষিণ ভারতীয় ডার্বি। সেখানে দুই দলের ব্যাটাররি চিল দুরন্ত ফর্মে। দুই দলের বোলারদের কাছেই চিন্নাস্বামী স্টেডিয়ামের এই পিচ চিল বীভীষিকা। সেই ম়্চেই চেন্নাই সুপার কিংসের রানার পাহাড় টপকে আিপিএলের মঞ্চে ইতিহাস তৈরি করার লক্ষ্যে লড়াইটা শুরু করেছিলেন ফাফ ডুপ্লেসি এবং দ্লেন ম্যাক্সওয়েল। তাদের রানের ঝড় দেখে একসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়টাও অসম্ভব বলে মনে হচ্ছিল না। কিন্তু শেষরক্ষা আর হয়নি।
সিএসকের বিরুদ্ধে ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল
এই দুই তারকা ক্রিকেটাররে ক্যাচ মহেন্দ্র সিং ধোনি্র তালুবন্দী হওয়ার পরই ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। ২১৮ রানেই থামতে হেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ম্যাচ শেষে হতাশার সুরই শোনা গেল গ্লেন ম্যাক্সওয়েলের গলা থেকে। সেইসঙ্গে আক্ষেপও রয়েছে তাঁর। তিনি এবং ফাফ ডুপ্লেসির মধ্যে কেউ যদি আরও বেশ কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতেন তবে ম্যাচের ফলাফল তাদের পক্ষে আসত বলেই মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাচ শেষে গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছিলেন, “অবশ্যই হতাশ হেয়েছি। তবে সেই রানের জবাবে ব্যাটিং করতে নেমে যেমন পারফরম্যান্স দেখিয়েছি, তাতে খানিকটা খুশিও রয়েছি। সেই মুহূর্তে যে পজিশনে আমরা ছিলাম, তাতে জয়ের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছিলাম। আমাদের মধ্যে কোনও একজনের আরও বেশ কিছুক্ষণ মাঠে থাকা উচিত্ ছিল। রানেরেট ১০ রেখে যতটা দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভব সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছিলাম আমরা”।
এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কিন্তু শুরু থেকেই ব্যাট হাতে চেন্নাইয়ের ব্যাটাররা ছিলেন বিধ্বংসী ফর্মে। ডেভন কনওয়ে, শিবম দুবে এবং অজিঙ্ক রাহানেেদের হাত ধরেই ২২৬ রানে পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও পাল্টা লড়াইটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ২১৮ রানেই থামতে হয়েছিল বেঙ্গালুরুকে।