উইকেট তালিকায় তাঁকে স্থানচ্যূত করার পর অশ্বিনকে অভিনন্দন জানিয়ে হরভজনের টুইট

টম ল্যাথামের উইকেট তুলে রেকর্ডটি ভাঙেন অশ্বিন

Harbhajan Singh and Ravi Ashwin
Harbhajan Singh and Ravi Ashwin. (Photo source: Getty Images and Twitter)

বর্ষীয়ান অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নাগপুরের গ্রীন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে আবার রেকর্ড বইয়ে নাম লেখালেন। টম ল্যাথামকে আউট করে টেস্ট ম্যাচে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। এই কৃতিত্বটি তিনি অর্জন করার সাথে সাথে দীর্ঘতম ফরম্যাটে হরভজন সিংয়ের ৪১৭টি উইকেটের সংখ্যাকে ছাড়িয়ে গেছেন। এই রেকর্ড প্রমাণ করে সমগ্র কেরিয়ার জুড়ে অশ্বিন কতটা দাপট দেখিয়েছেন এবং কেন তিনি আধুনিক সময়ে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। অশ্বিনকে শুভেচ্ছাবার্তা জানিয়ে হরভজনের টুইট এসেছে। 

উল্লেখ্য, অশ্বিন তার ৮০তম টেস্ট ম্যাচে এই ল্যান্ডমার্কে পৌঁছেছেন। সর্বকালের সেরা অফ-স্পিনারদের একজন হরভজন ৪১৭ উইকেট নেওয়ার জন্য ১০৩টি ম্যাচ খেলেছিলেন। এই সংখ্যাতেই পরিষ্কার হয়ে যায় অশ্বিনের ঠিক কতটা পরাক্রমী। সেট হয়ে যাওয়া অভিজ্ঞ লাথামকে আউট করার পরপরই সোশ্যাল মিডিয়া অভিনন্দন বার্তায় প্লাবিত হয়েছে।    

হরভজন সিং রবি অশ্বিনের প্রশংসা করেছেন

হরভজন সিংও তাঁর এক সময়ের সতীর্থ অফ-স্পিনারকে টেস্ট ম্যাচে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর স্থান থেকে সরানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। “অভিনন্দন @ashwinravi99 ভাই আরও অনেক সাফল্য পাও কামনা করছি.. ঈশ্বর আশীর্বাদ করুন.. সফল হতে থাকো,” ৪১ বছর বয়সী দুই হাততালির ইমোজি দিয়ে টুইট করেছেন। ভক্তরা হরভজন সিংয়ের অভিনন্দন বার্তা-সমন্বিত টুইটিকে ভাইরাল করে দিয়েছেন। 

হরভজনের টুইট

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন সাফল্য উপভোগ করা হরভজনকে জাতীয় দল থেকে সরতে হয়েছিল অশ্বিন দলে জায়গা পাকা করে নেওয়ার পরেই। ২০১১ সালে তাঁর টেস্ট অভিষেক। তারপর থেকেই অশ্বিন নিয়মিতভাবে পারফর্ম করতেন এবং তাঁর জায়গা পাকা করতে বেশি সময় নেননি। সেই কারণে হরভজন ক্রমশ দল থেকে বাদ পড়তে থাকেন।  

এক সময় শোনা গিয়েছিল দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয়। তবে, হরভজন গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন যে তিনি এবং অশ্বিন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। 

অশ্বিনের আসন্ন লক্ষ্য কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেটের সংখ্যা অতিক্রম করা। কপিল দেবকে ছাড়াতে পারলে অশ্বিন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠবে্ন। উল্লেখযোগ্যভাবে, তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি লেগ-স্পিনার অনিল কুম্বলে। তিনি তাঁর গৌরবময় টেস্ট কেরিয়ারে ৬১৯ উইকেট নিয়েছিলেন। কুম্বলের রেকর্ডকে টপকাতে হলে অশ্বিনকে আরও বেশ কিছু বছর খেলতে হবে।  

close whatsapp