লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিতে চলেছেন মহসিন খান

Mohsin Khan
Mohsin Khan. (Photo Source: IPL/BCCI)

আইঅপিএলের মাঝপথেই লখনউ সুপার জায়ান্টস শিবিরের জন্য সুখবর। শীঘ্রই আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন লখনউয়ের তারকা পেসার মহসিন খান। লখনউ সুপার জায়ান্টস শিবিরের হয়ে বাকি মরসুমে দেখা যাবে এই তরুণ ক্রিকেটারকে। আর এই খবর যে লথনউ সুপার জায়ান্টস শিবিরে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কাঁধের চোটের জন্য এবারের আইপিএলের প্রথম দিকের ম্যাচ গুলোতে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারেননি তিনি। অবশেষে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরছেন তিনি।

এই মুহূর্তে আইপিএলের পেয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও তাদের বোলিং নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েই গিয়েছে। গত ম্যাচেও  খারাপ বোলিংয়ের সমস্যায় ভুগতে েহয়েছে লখনউ সুপার জায়ান্টস শিবিরকে। এর মাঝেই মহসিন খানের আইপিএলের মঞ্চে্ ফেরার  খবর কিন্তু লখনউ সুপার জায়ান্টস শিবিরের স্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। একসময় শোনা গিয়েছিল যে  এই কাংধের চোটের জন্য নাকি আইপিএলের মরসুমে মহসিন খানের খেলার সম্ভাবনা একেবারেই নেই। তবে সেই জল্পনারই অবসান হয়েছে এবার। লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিতে চলেছেন মহসিন খান।

গতবারের আইপিএলে ৯ ম্যাচে ১৪টি উইকেট পেয়েছিলেন মহসিন খান

গতবার আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন  এই তরুন পেসার। সেবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন মহসিন খান। সেখানেই ১৪টি উইকেট এসেছিল এইঅ তরুণ ক্রিকেটারের ঝুলিতে। ২০২২ সালে তাঁর সেরা বোলিং  পারফর্ম্যান্ল ছিল ১৬ রানে ৪ উইকেট নেওয়া। সেখানেই তাঁর ইকনমি রেট ছিল ৫.৯৭ এবং গড় ছিল ১৪.০৭। এবারের মরসুমেও তাঁকে দলে পেয়ে স্বস্তির আবহ লখনউ সুপার জায়ান্টস শিবিরে।

২০১৮ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সুযোগ পেয়েছিলেন এই তরুণ পেসার। কিন্তু সেবূার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি এই তরুণ পেসারের। গতবারের আইপিএলেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে  এসেছিলেন তিনি। সেইসঙ্গে আইপিএলের মঞ্চে নামার লুযোগও পেয়েছিলেন এই তরুণ পেসার। ২০২২ সালে ২০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টস শিবিরে এসেছিলেন মহসিন খান। এই তরুণ বোলারের দলের সঙ্গে যোগ দেওয়ায় যে লখনউ সুপার জায়ান্টসের বোলিং যে শক্তিশালী হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

লখনউ সুপার জায়ান্টস শিবিরে মার্ক উড, আভেশ খান এবং জয়দেব উমাদকাটের মতো পেসাররা রয়েছেন। সেখানেই মহসিন খানের উপস্থিতি যে অনেক প্রতিপক্ষকেই চ্যালেঞ্জের সামনে ফেলবে তা বলাই বাহুল্য।

close whatsapp