১০.৭৫ কোটি টাকায় ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই হর্শাল পটেল
আপডেট করা - Feb 12, 2022 3:45 pm

হার্শাল পটেলকে নিয়ে সুরু থেকেই এবার জল্পনা ছিল তুঙ্গে। তাঁকে ছেড়ে দিলেও ফের ঘরে তুলতে মরিয়া ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই লক্ষ্যে তারা এবার একেবারে সফল। আইপিএল নিলামের প্রথম দিনই সকলকে চমকে দিয়ে হার্শাল পটেলকেে তুলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় এবারের আইপিএলে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুতে গেলেন হার্শাল পটেল। শক্তিশালী দল গড়ার পথেই বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি।
এবারের আইপিএলের শুরু থেকেই সকলের নজরে ছিলেন হার্শাল পটেল। আইপিএলের মেগা নিলামের মঞ্চে তাঁকে নিয়ে যে লড়াইটা হাড্ডহাড্ডি হবে তার আভাস আগে থেকেই ছিল। তাঁর নামটা শুদু নিলামের মঞ্চে ওঠার অপেক্ষা ছিল। তাঁর নাম ঘোষণার পর থেকেই হর্শাল পটেলকে নিয়ে শুরু হয়ে দর কষাকষি। একটি বা দুটো ফ্র্যাঞ্চাইজি নয়, হার্শালকে নিয়ে এদিন লড়াই করে প্রায় পাঁচটি দল।
হার্শালের নাম নিলামে ওঠার পর থেকেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দিয়েছিল দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো। আর শুরু থেকেই তাঁর দর ছিল আকাশছোঁয়া। খুব অল্প সময়ের মধ্যেই পাঁচ কোটি টাকার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন এই তরুণ তারকা ক্রিকেটার।
Good to see #Harshalpatel Mehnat ka fal mila bandhe ko ✅💰👌 Top bowler @RCBTweets
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 12, 2022
Goes back to @RCBTweets #HarshalPatel @OfficialFanatic pic.twitter.com/5nuhPLEXeK
— Boria Majumdar (@BoriaMajumdar) February 12, 2022
#IPLAuction #HarshalPatel goes to #RCB for ₹ 10.75 Crs..
— Ramesh Bala (@rameshlaus) February 12, 2022
https://twitter.com/yourfitness07/status/1492415199785398275
শেষপর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় এই স্পিনারকে তুলে নেয় রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু। গত দুই মরসুম থেকেই মিডল ওভারে একজন বোলারের অভাব ছিল বেঙ্গালুরু শিবিরে। সেটা মেটানোর জন্যই হর্শাল পটেলকে প্রথম পছন্দ ছিল তাদের। সেই লক্ষ্যেই হর্শাল পটেলকে দলে নিতে মরিয়া ছিল এই ফ্র্যাঞ্চাইজি।
ভারতীয় দলের হয়ে অভিষেকেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন হর্শাল পটেল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচে চার উইকেট নিয়েছিলেন ভারতীয় দলের হয়ে। শুধু তাই নয় গতবার বেঙ্গালুরুর হয়েও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। তাঁর ঝুলিতে ছিল ৩২টি উইকেট।
#IPLauction #IPLMegaAuction2022 #IPLMegaAuction
Current #purplecap holder #HarshalPatel goes for ₹ 10.75 CR to #RCB.
2nd highest buy of the day so far👌🔥
MASSIVE!
— Kaushik LM (@LMKMovieManiac) February 12, 2022
Joining RCB’s #ClassOf2022:
Name: Harshal Patel
Price: 10.75 CRWelcome back to the family! 🤩#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 pic.twitter.com/XlRpd9gKIy
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 12, 2022
২০১৮ সালে ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও তিনবছর পর ২০২১ সালে হর্শাল পটেলকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেহ্গালুরু নিয়েছিল দিল্লি থেকে। এবার সেই হর্শাল পটেলই আইপিএলের নিলামের মঞ্চে বাজি মেরে দিয়েছেন। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন তিনি।