পরপর পাঁচ ম্যাচ হারলেও দিল্লি ক্যাপিটালসের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly. ( Image Source: Twitter )

এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। প্রতিটি দল এগিয়ে গেলেও এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে শেষের দিকে রয়েছে দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ ম্যাচ হেরেছে তারা। আর এমন পারফর্মযান্স দেখার পর যে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে সমালোচবনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। একের পর এক ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালসকে নিয়ে প্রাক্তন তেকে বিশেষজ্ঞরা সমাবোচনার সুরটা ক্রমশই চড়া করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতেও অবশ্য দিল্লি ক্যাপিটালসকে নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্লে অফের দড়জা খোেলার সম্ভাবনা এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের কাছে খুবই কঠিন। এমন পরিস্থিতিতে তাদের হাতে রয়েছে ৯টি ম্যাচ। যদিও এই হারগুলো নিয়ে এখন কিন্তু আর ভাবতে চাইছেন না দিল্লি ক্যাপিটালসের ক্রিকে ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যা। তাঁর মতে তাদের দল আসন্ন ৯টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিততে পারে। এরপর তারা প্লেঅফে জেতে পারে কি পারে না তা নিয়ে তিনি ভাবছেন না। এবারের  আইপিেলে ডেভিড ওয়ার্নারকে নিয়েও সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

এই মুহূর্ত আইপিএলের ১০ নম্বর স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মুহূর্তে এবারের আইপিেলে সর্বোচ্চ রান করেছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তাঁর ধীর গতির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলতে শোনা গিয়েছে প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের মুখে। সেই ক্ষেত্রেও ডেভিড ওয়ার্নারের পাশেই দাঁড়াচ্ছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালস শিবিরের জন্য ডেভি়ড ওয়ার্নার যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকে্টার তা বলতে কোনও  দ্বিধা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

দিল্লি ক্যাপিটালসের তরফে দেওয়া এক ভিডিওতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের এই মুহূর্তে এই সবকিছু পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। অধিনায়কের পাশে যেমন থাকতে হবে, তেমনই একে অপরের পাশেও দাঁড়াতে হবে। পরবর্তী ম্যাচেই আমরা নতুনভাবে ফিরে আসব। এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। এবার যা হবে এর তেকে ভালই হবে। এখনও হাতে নয়টি ম্যাচ রয়েছে এবং আমরা ৯টি ম্যাচই জিততে পারি। তাতে আমরা যোগ্যতা অর্জন করতে পারি কী পারিনা সেই মুহূর্তে এটা প্রাসঙ্গিক নয়”।

শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ম্যাচও জিততে ব্যর্থ হয়েছে তারা। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটাররাও রান করতে ব্যর্থই হয়েছেন। পৃথ্বি শ, মিচেল মার্শদের মতো ক্রিকেটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছেন। পরবর্তী ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসের ছবিটা বদলায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp