টাইটান্সের বিরুদ্ধে শুধু দুই পয়েন্ট নয়, হেটমায়ারের লক্ষ্য ছিল ‘প্রতিশোধ’ নেওয়া

২৬ বলে ৫৬* রান করে হেটমায়ার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন

Shimron Hetmyer
Shimron Hetmyer. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্স (জিটি)-এর কাছে তিনবার পরাজয়ের পরে রাজস্থান রয়্যালস (আরআর) ১৬ই এপ্রিল, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আবার গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল। অবশেষে, চতুর্থ সাক্ষাতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে হারাতে সক্ষম হয়েছে বিগত আইপিএলের রানার্স-আপ দল।

আইপিএল ২০২২-এর লিগ পর্বে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল। এরপরে প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আবার টাইটান্স জয়ী হয়েছিল। শেষে ফাইনালেও জিটি রাজস্থানকে হারিয়ে শিরোপা জিততে সক্ষম হয়েছিল।

আইপিএলে দুই দল চতুর্থবারের মতো এবং চলমান আইপিএলে প্রথমবারের জন্য মুখোমুখি হয়েছিল, তখন দুই দলই ছয় পয়েন্ট নিয়ে তালিকার উপরের দিকে ছিল। টাইটান্সের খাড়া করা ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রাথমিকভাবে চাপে ছিল আরআর। তবে অধিনায়ক সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ারের হাফ সেঞ্চুরির সৌজন্যে দুই পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে রয়্যালস।

শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ছিল সাত রান। প্রথম বলে দুই রান নেওয়ার পরে হেটমায়ার ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হেটমায়ার। ম্যাচ জেতানোর পরে তাঁর আক্রমণাত্মক উদযাপন প্রমাণ করেছিল, এই জয়টি রাজস্থানের জন্য কতটা মূল্যবান ছিল।

আমি এই পরিস্থিতির জন্য অনুশীলন করি: শিমরন হেটমায়ার

প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরষ্কার গ্রহণের সময়ে হেটমায়ার জানিয়েছেন শেষ ওভারে তাঁর কী পরিকল্পনা ছিল। হেটমায়ার বলেছেন অনেক বেশী রান রেট হয়ে গেলেও, কীভাবে সফলভাবে রান তাড়া করতে সক্ষম হয়েছেন। তিনি এও জানিয়েছেন যে জিটিকে হারাতে পারায় তিনি ‘প্রতিশোধ’ নিতে সক্ষম হয়েছেন।

“আমার কাছে কোনো শব্দ নেই। এই (জিটি) দলের বিরুদ্ধে জেতা কঠিন, তারা গত বছর আমাদের তিনবার পরাজিত করেছিল কিন্তু আজ একটি প্রতিশোধের মতো ছিল। আমি এই পরিস্থিতির জন্য অনুশীলন করি। এই মানসিকতা নিয়ে অনুশীলন করলে সাহায্য পাওয়া যায়। আমরা অল্প রানে উইকেটে হারিয়েছি এবং ৮ ওভারে ১০০ রান তাড়া করতে হত। সত্যি বলতে আমি সত্যিই খুব খুশি ছিলাম (শেষ ওভারে নূর আহমেদের বোলিং করা প্রসঙ্গে)। সে ভালো বোলিং করছিল, তাই প্রথম বলে আমি ভাবছিলাম দুই রান নিতে এবং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া,” ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে হেটমায়ার বলেছেন।

close whatsapp